advertisement

West Medinipur News: জঞ্জালের জ্বালা থেকে বেলদার মুক্তি! এবার বর্জ্য থেকেই হাতে আসবে মুনাফা, পঞ্চায়েতের উদ্যোগে ১ কোটির প্রকল্প

Last Updated:

West Medinipur News: আবর্জনা নিয়ে দীর্ঘদিনের জ্বালা থেকে মুক্তি পেতে চলেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা। গ্রাম পঞ্চায়েত প্রশাসনের উদ্যোগে তৈরি হয়েছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। উপকৃত হবেন সাধারণ মানুষ।

+
বেলদা

বেলদা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প

বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ পশ্চিম মেদিনীপুরের বেলদার কালীমন্দির স্থিত এলাকায় বেশ কয়েক বছর ধরে ফেলা হয় আবর্জনা। দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল, এই জায়গা থেকে আবর্জনা সরিয়ে অন্যত্র ফেলতে হবে। বারংবার প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়েও সুরাহা মেলেনি। একইভাবে যখন-তখন আগুন লাগিয়ে দিলেও অতিষ্ট হয়ে উঠতেন সাধারণ মানুষ থেকে সাধারণ পথযাত্রীরা। তবে এবার দীর্ঘদিনের সেই সমস্যার সমাধান ঘটিয়েছে পঞ্চায়েত প্রশাসন। নারায়ণগড় পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় বেলদা ২ গ্রাম পঞ্চায়েত প্রশাসনের উদ্যোগে প্রায় এক কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প।
আগামীদিনে বিভিন্ন জৈব বর্জ্য থেকে তৈরি হবে ভার্মি কম্পোস্ট। একইভাবে অপচনশীল প্লাস্টিক জাতীয় পদার্থ অন্যত্র পাঠিয়ে দেওয়া হবে। সেগুলি থেকে তৈরি হবে অন্য কোনও জিনিস। বেলদার প্রায় ৩০ হাজার মানুষের প্রতিদিনের উচ্ছিষ্ট বর্জ্যকে ব্যবহারের ক্ষেত্রে এবার নতুন পরিকল্পনা নিয়েছে প্রশাসন। আগামী ২৬ ফেব্রুয়ারি এই প্রকল্পের উদ্বোধন হতে চলেছে।
আরও পড়ুনঃ শিবরাত্রির আগে বদলাচ্ছে আবহাওয়া! উত্তরেও চড়ছে তাপমাত্রার পারদ, আজ কোন জেলায় কী অবস্থা জানুন
পঞ্চায়েত প্রশাসন সূত্রে খবর, প্রথমে আবর্জনা এনে বিশেষ পদ্ধতির মধ্য দিয়ে তা আলাদা করা হবে। এরপর জৈব বর্জ্য পদার্থ থেকে বিজ্ঞানসম্মত উপায়ে জৈব সার তৈরি করা হবে। এই জৈব সার স্থানীয় বাজারে বাজারজাত করবে প্রশাসন। একইভাবে কঠিন বর্জ্য অর্থাৎ প্লাস্টিক কিংবা অন্যান্য জিনিস অন্যত্র পাঠিয়ে দেওয়া হবে। সেখানে এই প্লাস্টিক থেকেই তৈরি হবে নানা জিনিস।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, নয়া প্রকল্পে আবর্জনা থেকে মুক্তি পেতে চলেছে বেলদাবাসী। এছাড়াও এই বর্জ্য থেকেই আগামীতে পঞ্চায়েত প্রশাসনেরও লাভ হবে। তাই সব দিক থেকেই এই অত্যাধুনিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে বেলদার মানুষের প্রভূত উপকার হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরবর্তীতে অন্যান্য পঞ্চায়েত এলাকা থেকেও বৃহৎ আকারে এই জায়গায় জৈব সার উৎপাদন করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: জঞ্জালের জ্বালা থেকে বেলদার মুক্তি! এবার বর্জ্য থেকেই হাতে আসবে মুনাফা, পঞ্চায়েতের উদ্যোগে ১ কোটির প্রকল্প
Next Article
advertisement
Bangladesh Election Results 2026: ১৮ মাস জেল খেটে ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?
১৮ মাস জেল, ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?
  • তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী?

  • ১৮ মাস জেল খেটেছেন, ১৭ বছর দেশছাড়া

  • ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে ফেরেন বাংলাদেশে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement