advertisement

North Bengal Weather Today: শিবরাত্রির আগে বদলাচ্ছে আবহাওয়া! উত্তরেও চড়ছে তাপমাত্রার পারদ, আজ কোন জেলায় কী অবস্থা জানুন

Last Updated:
North Bengal Weather Today: শীতের বিদায়বেলায় উত্তরবঙ্গে সামান্য বেড়েছে তাপমাত্রা। বিভিন্ন জেলায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে জেনে নিন।
1/6
দেখতে দেখতে শীতের বিদায়লগ্ন চলে এসেছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তবে উত্তরবঙ্গে ঠান্ডার স্পেল চলছে। তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজ অটুট।

2/6
পাহাড়ে কোথাও কুয়াশা, কোথাও আবার হালকা মেঘলা। জমজমাট ঠান্ডার আমেজে মনোরম আবহ। তবে দিনে তাপমাত্রার সামান্য হেরফের।

3/6
শিলিগুড়িতে আজ ঝাঁ চকচকে আকাশ। হালকা ঠান্ডা। বেলা বাড়লে উষ্ণতা বাড়লেও বিকেলের পর ফের পারদ নামবে। তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়েও হালকা রোদ, আংশিক মেঘলা আকাশ। ঠান্ডার আমেজ ভরপুর। তাপমাত্রা ৮-৯ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে আবার কুয়াশাচ্ছন্ন আকাশ। মিঠেকড়া রোদ, ঠান্ডার পরশ। তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াস।

4/6
জলপাইগুড়িতে আজ পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সেও এক ছবি। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের আকাশেও রোদ ঝলমল করছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।

5/6
কোচবিহারেও আজ পরিষ্কার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরের আকাশেও মেঘের দাপট নেই। রোদ ঝলমলে দিনে হালকা ঠান্ডা। তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরেও এক ছবি। পরিষ্কার রোদ ঝলমলে আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।

6/6
গঙ্গারামপুরে আজ রোদ ঝলমলে আকাশ। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের আবহাওয়া মোটামুটি এক। বালুরঘাটে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ১২.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।