advertisement

West Medinipur News: আলমারিতে ঠাসা বই, শিক্ষকের ঘরই যেন জ্ঞানের সমুদ্র! গবেষকরাও ঢুঁ মারেন মিনি লাইব্রেরিতে, কালেকশন দেখলে চোখ কপালে উঠবে

Last Updated:

West Medinipur News: প্রতিদিন ছাত্র-ছাত্রীর পাশাপাশি বই পড়তে আসেন ইতিহাস গবেষক থেকে শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষা বাঁচানোর তাঁর এই মহৎ উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। বর্তমানে তাঁর সংগ্রহে রয়েছে তিন হাজারেরও বেশি বই।

+
বাড়ির

বাড়ির রুম যেন পরিণত হয়েছে মিনি লাইব্রেরিতে

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: শখের বাড়িকে সবাই নিজের মত করে সাজাতে চান। কেউ বাহারি আলো, কেউ ওয়াল ডেকোরেশন, আবার কেউ ঘরের একটি বিশেষ অংশকে মনের মত করে সাজিয়ে তুলতে পছন্দ করেন। তবে এমন একটি ঘর কল্পনা করুন, যেখানে পোশাক নয়, দেওয়াল আলমারি জুড়ে সাজান রয়েছে শুধু বই। যেদিকেই তাকাবেন, থরে থরে সাজান নানা লেখকের পরিশ্রমের ফসল। গল্প, উপন্যাস, নাটক, ইতিহাস, অভিধান কিংবা বিশ্বকোষ। এমনই এক ব্যতিক্রমী শখের গল্প সামনে এনেছেন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের সোনাকোনিয়া এলাকার বাসিন্দা শিক্ষাব্রতী অবন্তী কুমার জানা।
ছোটবেলা থেকেই বইয়ের প্রতি অদম্য টান ছিল অবন্তী বাবুর। সেই নেশাই ধীরে ধীরে রূপ নিয়েছে এক অনন্য সংগ্রহে। যেখানে যান, সুযোগ পেলেই কিনে আনেন বই। দামের দিকে খুব একটা তাকান না। বছরের পর বছর ধরে একে একে সংগ্রহ করেছেন অসংখ্য বই। সঠিক হিসাব না থাকলেও বর্তমানে তার সংগ্রহে রয়েছে তিন হাজারেরও বেশি বই। ফলে তার বাড়ির একটি ঘর কার্যত পরিণত হয়েছে ছোট্ট এক ব্যক্তিগত লাইব্রেরিতে।
advertisement
advertisement
অবন্তী বাবুর সংগ্রহে রয়েছে মেদিনীপুরের ইতিহাসের বিভিন্ন খণ্ড, বাংলা অভিধান, বিশ্বকোষ, বাংলা সাহিত্যের ইতিহাসসহ নানা গুরুত্বপূর্ণ গ্রন্থ। সামান্য আয়ের মধ্যেই নিজের পছন্দমত বই কিনে সংগ্রহ বাড়িয়ে চলেছেন তিনি। বাড়িতেই একটি নার্সারি স্কুল চালান অবন্তী বাবু। স্কুলের কাজের ফাঁকে কিংবা অবসর সময় পেলেই বইয়ের পাতায় ডুবে থাকেন। শুধু পড়া নয়, মাঝেমধ্যেই লেখালেখিতেও সময় দেন তিনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অবন্তী বাবুর এই ব্যক্তিগত লাইব্রেরি এখন অনেকের কাছেই আকর্ষণের কেন্দ্র। বাড়ির কাছেই একটি হাইস্কুল থাকায় বিদ্যালয় শুরুর আগে বা টিফিনের সময় বহু বইপ্রেমী ছাত্র-ছাত্রী তার বাড়িতে আসে। তারা অবন্তী বাবুর সংগ্রহে থাকা বইগুলো ঘেঁটে দেখে, পড়াশোনা করে। শুধু ছাত্রছাত্রীরাই নয়, মাঝে মাঝে ইতিহাস গবেষক কিংবা শিক্ষক-শিক্ষিকারাও আসেন বই দেখতে ও পড়তে। ডিজিটাল যুগে যখন অনেক তরুণ-তরুণী বই থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, তখন অবন্তী কুমার জানার এই উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: আলমারিতে ঠাসা বই, শিক্ষকের ঘরই যেন জ্ঞানের সমুদ্র! গবেষকরাও ঢুঁ মারেন মিনি লাইব্রেরিতে, কালেকশন দেখলে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement