advertisement

Money Making Tips: সংসার সামলে মাসিক ১০-১২ হাজার টাকা আয়! মহিলাদের সামনে উপার্জনের নয়া দিশা, কয়েক ঘণ্টার কাজেই কামাল

Last Updated:

Money Making Tips: সংসারের কাজ সামলে অনেক মহিলাই দিনে কয়েক ঘণ্টা সময় দিয়ে এই কাজে যুক্ত হচ্ছেন। এর ফলে তাঁদের মাসিক আয় প্রায় ১০-১২ হাজার টাকায় পৌঁছচ্ছে।

+
চায়ের

চায়ের কাপ তৈরি হচ্ছে

নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ ‘চা’ বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। সকাল থেকে সন্ধ্যা, ক্লান্তি দূর করতে কিংবা আড্ডার সঙ্গী হিসেবে চায়ের জুড়ি নেই। সেই চা পরিবেশনের ক্ষেত্রেও এখন আবার জনপ্রিয় হয়ে উঠছে মাটির তৈরি চায়ের কাপ। তবে আর আগের মতো কাদা মাটি দিয়ে হাতে ঘুরিয়ে চাকা ঘুরিয়ে নয়, অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অল্প সময়েই তৈরি হচ্ছে হাজার হাজার চায়ের কাপ। যা আজ স্বনির্ভরতার অন্যতম দিশা।
পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের শ্যামপুরা এলাকায় এখন এই দৃশ্যই চোখে পড়ছে। আধা ভেজা গুঁড়ো মাটি ব্যবহার করে বিশেষ যন্ত্রের মাধ্যমে প্রতি মিনিটে তৈরি হচ্ছে শতাধিক মাটির চায়ের কাপ। নারী-পুরুষ উভয়েই এই কাজে যুক্ত। খুব অল্প সময়ের মধ্যেই এক এক জন কর্মী প্রচুর সংখ্যক কাপ তৈরি করতে পারছেন, যা আগে কল্পনাও করা যেত না।
advertisement
আরও পড়ুনঃ জীবন দিয়ে ভুলের মাশুল! বাসন্তী হাইওয়েতে বেলাগাম গতিতে বাইক ছুটিয়ে দুর্ঘটনা, প্রাণ হারালেন তরতাজা যুবক
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখানে প্রতিদিন প্রায় বেশ কয়েক হাজার চায়ের কাপ তৈরি হচ্ছে। গুঁড়ো আধ ভেজা মাটি ব্যবহারে দ্রুত শুকিয়ে যাচ্ছে কাপ। স্বাভাবিকভাবে খুব দ্রুত ক্রেতাদের কাছে সরবরাহ করা সম্ভব হচ্ছে। তৈরি হওয়া এই কাপগুলি পাইকারি দরে প্রতিটি দেড়-দুই টাকায় বিক্রি হয়। চাহিদাও নেহাত কম নয়। আশেপাশের চায়ের দোকান থেকে শুরু করে দূরবর্তী এলাকাতেও এই কাপ পাঠান হয়।
advertisement
advertisement
এই উদ্যোগে সবচেয়ে লাভবান হচ্ছেন এলাকার মহিলারা। সংসারের কাজ সামলে অনেকেই দিনে কয়েক ঘণ্টা সময় দিয়ে এই কাজে যুক্ত হচ্ছেন। এর ফলে তাঁদের মাসিক আয় প্রায় ১০-১২ হাজার টাকায় পৌঁছচ্ছে। প্রতিদিন গড়ে একজন কর্মীর রোজগার হচ্ছে প্রায় ৩০০-৪০০ টাকা, যা গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। যন্ত্রের মাধ্যমে উৎপাদন বাড়লেও মাটির কাপের স্বাদ ও গন্ধে কোনও ভেজাল নেই বলেই মনে করছেন চা-প্রেমীরা। অনেকের মতে, মাটির কাপে চা খেলে স্বাদ আরও বেড়ে যায়, সঙ্গে পরিবেশবান্ধব দিকটিও বজায় থাকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রাচীন কুমোরশিল্পের ঐতিহ্যকে নতুন প্রযুক্তিতে বদলে নারায়ণগড়ের শ্যামপুরা এলাকার এই উদ্যোগ আজ নজর কাড়ছে সকলের। কর্মসংস্থানের পাশাপাশি পরিবেশবান্ধব পণ্যের চাহিদা মেটাতে এই উদ্যোগ আগামী দিনে আরও বিস্তৃত হবে বলেই আশা স্থানীয়দের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Money Making Tips: সংসার সামলে মাসিক ১০-১২ হাজার টাকা আয়! মহিলাদের সামনে উপার্জনের নয়া দিশা, কয়েক ঘণ্টার কাজেই কামাল
Next Article
advertisement
Girish Park TMC BJP Clash: মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
  • বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক৷

  • মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও হামলার অভিযোগ৷

  • আহত দু পক্ষের বেশ কয়েকজন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement