advertisement

North 24 Parganas News: জীবন দিয়ে ভুলের মাশুল! বাসন্তী হাইওয়েতে বেলাগাম গতিতে বাইক ছুটিয়ে দুর্ঘটনা, প্রাণ হারালেন তরতাজা যুবক

Last Updated:

North 24 Parganas News: দুর্ঘটনার জেরে কিছুক্ষণের মধ্যেই কলকাতা–বাসন্তী হাইওয়ের সংশ্লিষ্ট অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মিনাখাঁ থানার পুলিশ।

ঘটনাস্থলে ভিড়
ঘটনাস্থলে ভিড়
মিনাখাঁ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ বেলাগাম গতিতে বাইক চালানোয় প্রাণ গেল যুবকের। জীবন দিয়ে বেপরোয়া গতি ও নিরাপত্তা বিধি উপেক্ষার মাশুল দিতে হল। কলকাতা–বাসন্তী হাইওয়ের কুসাংরা মোড়ের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক চালক যুবকের।
প্রত্যক্ষদর্শীদের দাবি, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁর মালঞ্চের দিক থেকে কলকাতার দিকে  বেলাগাম গতিতে মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। মাথায় ছিল না কোনও হেলমেট। বাসন্তী হাইওয়ের কুসাংরা মোড়ের কাছে পৌঁছেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চাকা পিছলে একটি ছোট ট্রাকে সজোরে ধাক্কা মারেন তিনি। সংঘর্ষের তীব্রতায় বাইক চালক ছিটকে পড়েন রাস্তায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
advertisement
আরও পড়ুনঃ ‘রান ফর সুস্থ নিঃশ্বাস, সবুজ বিশ্বাস’! জেলা পুলিশের চমকপ্রদ উদ্যোগ, ছকভাঙা মিনি ম্যারাথনে জনজোয়ার
দুর্ঘটনার জেরে কিছুক্ষণের মধ্যেই কলকাতা–বাসন্তী হাইওয়ের ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মিনাখাঁ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখনও পর্যন্ত মৃত যুবকের নাম ও পরিচয় জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনা আবারও প্রমাণ করল, বেলাগাম গতিতে বাইক চালানো ও হেলমেট না পরা কতখানি প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: জীবন দিয়ে ভুলের মাশুল! বাসন্তী হাইওয়েতে বেলাগাম গতিতে বাইক ছুটিয়ে দুর্ঘটনা, প্রাণ হারালেন তরতাজা যুবক
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement