advertisement

SIR-এর পর চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম থাকবে না চিঠি দিয়ে জানানো হবে কারণ, কমিশন সূত্রে খবর

Last Updated:

চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তাদের কাছে আবারও আবেদনের সুযোগ থাকবে। ভোট গ্রহণের ৫ দিন আগে পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর কাছে করতে পারবে আবেদন। কোন কোন বুথে কাদের নাম থাকল না বুথে বুথে তাও টাঙিয়ে দেওয়া হবে। কমিশন সূত্রে এমনটাই খবর।

যাদের নাম থাকবে না চিঠি দিয়ে জানানো হবে কারণ
যাদের নাম থাকবে না চিঠি দিয়ে জানানো হবে কারণ
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: কেন নাম বাদ? জানানো হবে চিঠি দিয়ে। এসআইআরের পর চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম থাকবে না, কেন নাম থাকল না? চিঠি দিয়ে জানানো হবে কারণ। চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তাদের কাছে আবারও আবেদনের সুযোগ থাকবে। ভোট গ্রহণের ৫ দিন আগে পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর কাছে করতে পারবে আবেদন। কোন কোন বুথে কাদের নাম থাকল না বুথে বুথে তাও টাঙিয়ে দেওয়া হবে। কমিশন সূত্রে এমনটাই খবর।
আসন্ন বিধানসভা ভোটে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিতে হবে বুথ লেভেল অফিসার (বিএলও)-দের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালের দফতর সূত্রের খবর, গত ১৫-২০ বছর ধরে ওই কাজ করেননি অনেক বিএলও। কিন্তু নির্বাচনী প্রক্রিয়াবিধি অনুযায়ী, ভোটার স্লিপ বিলি করা তাঁদেরই কাজ। ফলে এ বার তাঁদের তা করতে হবে।
advertisement
advertisement
এদিকে জাতীয় নির্বাচন কমিশনের ফের চিঠি রাজ্যের মুখ্য সচিবকে। বিএল, ইআরও এবং এইআরও-দের অবিলম্বে সাম্মানিক টাকা ছাড়তে বলল জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে। এর আগেও টাকা দেওয়ার কথা বলা হলেও সেই বিষয়ে পদক্ষেপ করেনি রাজ্য সরকার। তাই মুখ্যসচিবকে ফের চিঠি দিয়ে সেই নির্দেশিকার কথা মনে করিয়ে আবারও এসআইআর-এর কাজের সঙ্গে যুক্ত বিএলও, ইআরও, এইআরও এবং বিএলও সুপারভাইজারদের অবিলম্বে টাকা দিতে বলল জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR-এর পর চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম থাকবে না চিঠি দিয়ে জানানো হবে কারণ, কমিশন সূত্রে খবর
Next Article
advertisement
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা, জেনে নিন
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা
  • ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড !

  • আবার কি ফিরবে শীত?

  • কতটা নামতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement