advertisement

দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কী ভাবে, কোথায় দেখবেন? যা জানাল কমিশন!

Last Updated:

West Bengal SIR: শুক্রবার গভীর রাতে প্রকাশিত হল দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কোথায়, কী ভাবে দেখা যাবে? যা জানাল কমিশন!

Rapid Read
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে
কলকাতা: সোমবার বেরিয়েছিল প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা। এরপর গতকাল, শুক্রবার প্রকাশ্যে এল দ্বিতীয় দফার অতিরিক্ত ভোটার তালিকা। এদিনও বেশ কিছুটা বিলম্ব হল ঘোষিত সময়ের থেকে। রাতে নির্ধারিত সময়ের অন্তত আড়াই ঘণ্টা পর দ্বিতীয় সাপ্লিমেন্টার লিস্ট বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। তবে এই তালিকাতেও ধোঁয়াশা রয়েছে।
সবমিলিয়ে কতজনের নাম অতিরিক্ত তালিকায় যুক্ত হয়েছে, কতজনই বা বাদ পড়েছেন – এসব কোনও কিছুই স্পষ্ট জানা যাচ্ছে না অনলাইনে প্রকাশিত এই তালিকায়। এমনকী বাদ যাঁরা পড়েছেন, তাঁরা কীভাবে, কোথায় আবেদন করবেন, তাও জানায়নি কমিশন।
advertisement
advertisement
প্রসঙ্গত, যাঁদের নাম বাদ যাবে তাঁদের বিষয়ে সমাধানের জন্য আগেই ১৯ বিচারপতিকে নিয়ে একটি ট্রাইব্যুনাল তৈরি হলেও তা কীভাবে কাজ করবে, কোথা থেকে কাজ করবে তা এখনও নিশ্চিত করেনি কমিশন। তবে কমিশন সূত্রে খবর, শুক্রবার রাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়া পর্যন্ত মোট ৩৭ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। এখনও বাকি প্রায় ২৩ লক্ষ।
advertisement
জানা গিয়েছে, শুক্রবার রাতে প্রায় ১২ লক্ষ বিচারাধীন ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। অর্থাৎ সোমবার ও শুক্রবার মিলিয়ে প্রায় ২২ লক্ষ বিচারাধীনে থাকা ভোটারদের তালিকা প্রকাশ হল বলেই কমিশন সূত্রে খবর। এদিনের তালিকায় এখনও পর্যন্ত বুথভিত্তিক ৩৫ থেকে ৪০ শতাংশ নাম ‘ডিলিট’ হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। যদিও এখনও পর্যন্ত প্রায় ৩৭ লক্ষ অভিযোগের নিস্পত্তি করেছেন জুডিশিয়াল অফিসাররা।
advertisement
অনলাইনে কী ভাবে দেখবেন নাম?
সিইও দফতরের ওয়েবসাইটে দেখা যাবে নাম। অর্থাৎ আপনি https://ceowestbengal.wb.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে জেলা ও বুথের নাম ও এপিক নম্বর মিলিয়ে আপনি দেখতে পারেন নিজের নাম আছে কিনা। আবার একইসঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও ( https://voters.eci.gov.in/ ) দেখা যাবে এসআইএর এর দ্বিতীয় দফার এই তালিকাটি।
advertisement
অফলাইনে কী ভাবে দেখবেন তালিকা?
অফলাইনেও দেখা যাবে এই তালিকা। জেলাশাসকরা বুথে বুথে তালিকা টাঙাবেন। তবে কবে এবং কখন সেই তালিকা প্রকাশ করা হবে তা এখনও স্পষ্ট নয়। তাই আপাতত অনলাইনেই দেখে নেওয়া যেতে পারে নাম।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এর পর গত ২৩ মার্চ প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করে কমিশন। এরপরেই শুক্রবার গভীর রাতে দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ পেল। এই নিয়ে মোট তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করল কমিশন একটি চূড়ান্ত তালিকার পরেও প্রকাশিত হল দু-দুটি সাপ্লিমেন্টারি তালিকা। তবে এসআইআর নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কী ভাবে, কোথায় দেখবেন? যা জানাল কমিশন!
Next Article
advertisement
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কী ভাবে, কোথায় দেখবেন? যা জানাল কমিশন!
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে!

  • কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?

  • কোথায় দেখবেন? যা জানাল কমিশন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement