Crime News: চোখের পলকে গায়েব লক্ষ লক্ষ টাকা! রাতের অন্ধকারে দোকানে ঢুকে সোনা-রুপো নিয়ে চম্পট, তারপরই ঘটল...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
শুক্রবার আনুমানিক রাত দেড়টা নাগাদ পরপর দুটি সোনার দোকানের তালা এবং শাটার ভেঙে দোকানের সমস্ত সোনা দানা নিয়ে যায়।
রঞ্জিত সরকার, নদীয়া: রাতের অন্ধকারে দোকানের শাটার ভেঙে পরপর দুটি সোনার দোকান এবং একটি রেডিমেটেড দোকান থেকে কয়েক লক্ষ টাকা চুরি যাওয়ার অভিযোগ।
ঘটনাটি নদীয়ার নবদ্বীপ থানার ভালুকা কানাইনগর বটতলা এলাকার। সূত্রের খবর, শুক্রবার আনুমানিক রাত দেড়টা নাগাদ পরপর দুটি সোনার দোকানের তালা এবং শাটার ভেঙে দোকানের সমস্ত সোনা দানা নিয়ে যায়।
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! চৈত্র মাসের একাদশী তিথিতে রাজরাজেশ্বর যোগ, ‘গোল্ডেন টাইম’ শুরু ৫ রাশির, অর্থ-যশ-খ্যাতি তুঙ্গে
চুরি যাওয়া দোকানের মালিকেরা জানান আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকার একটি সোনার দোকান থেকে এবং অন্য সোনার দোকান থেকে প্রায় দুই থেকে তিন কেজি রুপো এবং অন্যান্য অলঙ্কার খোয়া দিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন-মৃত্যুর স্বপ্ন দেখলে ভয়ে কুঁকড়ে যান? কীসের ইঙ্গিত? শুভ না অশুভ! কী প্রভাব পড়ছে আপনার জীবনে জানুন
তৃতীয় দোকানটির শাটার ভাঙলেও দোকানে ভেতরে প্রবেশ করতে পারেনি দুষ্কৃতীরা। এবং একটি রেডিমেড এর দোকানেও তালা ভেঙে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা নিয়ে যায় বলে দোকানদারের অভিযোগ।তদন্তে নবদ্বীপ থানার পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 28, 2026 1:14 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Crime News: চোখের পলকে গায়েব লক্ষ লক্ষ টাকা! রাতের অন্ধকারে দোকানে ঢুকে সোনা-রুপো নিয়ে চম্পট, তারপরই ঘটল...









