advertisement

Madhyamik Exam 2026: পরীক্ষার হলে আচমকা শ্বাসকষ্ট! হাসপাতালের বেডে বসে মাধ্যমিক দিল আলিপুরদুয়ারের ছাত্রী, ইচ্ছাশক্তির কাছে হার মানল অসুস্থতা

Last Updated:

West Bengal Madhyamik Examination 2026: পরীক্ষার হলে আচমকা শ্বাসকষ্ট শুরু হলেও থেমে যায়নি এই মাধ্যমিক পরীক্ষার্থী। হাসপাতালের বিছানায় বসেই পরীক্ষা দেয় পর্ণা সরকার নামের ওই ছাত্রী।

হাসপাতাল | প্রতীকী ছবি
হাসপাতাল | প্রতীকী ছবি
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ বর্তমানে রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা। যে কোনও পড়ুয়ার জীবনের প্রথম ‘বড় পরীক্ষা’ হিসেবে মাধ্যমিককে গন্য করা হয়। এবার সেই পরীক্ষাতেই অদম্য সাহস এবং মানসিক দৃঢ়তার এক অনন্য নজির স্থাপন করল আলিপুরদুয়ারের এক পরীক্ষার্থী। পরীক্ষার হলে আচমকা শ্বাসকষ্ট শুরু হওয়ায় হাসপাতালের বিছানায় বসে পরীক্ষা দিল সে।
পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়া এই মাধ্যমিক পরীক্ষার্থীর নাম পর্ণা সরকার। তাঁর বাড়ি আলিপুরদুয়ার শহর লাগোয়া ভোলার ডাবরি গ্রামে। নিউটাউন গার্লস হাইস্কুলের এই ছাত্রীর পরীক্ষা ছিল বাবুপাড়া গার্লস হাইস্কুলে।
আরও পড়ুনঃ চোখের সমস্যা ঘোচাতে আজও ছুটে আসেন হাজারও মানুষ! মথুরাপুরে শুরু ঐতিহ্যবাহী অন্ধমুনির পুজো, লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়
এদিন পরীক্ষার হলে আচমকা অসুস্থ হয়ে পড়ে পর্ণা। শুরু হয় শ্বাসকষ্ট। কিন্তু তারপরেও দমে যায়নি সে। পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষিকারা অসুস্থ পর্ণাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে বসেই পরীক্ষা দেয় সে। আলিপুরদুয়ারের এই অসুস্থ ছাত্রীর মা সোমা সরকার বলেন, “মেয়ে হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে। কোনও অসুবিধে হয়নি।”
advertisement
advertisement
প্রসঙ্গত, শুধু আলিপুরদুয়ার নয়, বাঁকুড়ার এক মাধ্যমিক পরীক্ষার্থীও নিজের অদম্য সাহসের পরিচয় দিয়েছে। শুক্রবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা শুরুর আগে হঠাৎ তীব্র পেটে যন্ত্রণায় কাহিল হয়ে পড়ে খাটমারা বিদ্যাসাগর বিদ্যাপীঠের ছাত্রী সমাপ্তি মহন্ত। কিন্তু তা সত্ত্বেও সে পরীক্ষা মিস করেনি। হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয় সমাপ্তি। ইচ্ছা থাকলে সবই সম্ভব, সেই দৃষ্টান্তই স্থাপন করল জেলার এই দুই মাধ্যমিক পরীক্ষার্থী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madhyamik Exam 2026: পরীক্ষার হলে আচমকা শ্বাসকষ্ট! হাসপাতালের বেডে বসে মাধ্যমিক দিল আলিপুরদুয়ারের ছাত্রী, ইচ্ছাশক্তির কাছে হার মানল অসুস্থতা
Next Article
advertisement
'এবার যদি পার্টি টিকিট দেয়...', ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
'এবার যদি পার্টি টিকিট দেয়...', ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
  • ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের!

  • 'এবার যদি পার্টি টিকিট দেয়...' : দিলীপ

  • কুণালের কটাক্ষের পাল্টা তীব্র জবাব!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement