West Bengal Budget 2026: অন্তর্বর্তী বাজেটে প্যারা টিচারদের নিয়ে কল্পতরু সরকার! সাম্মানিক বাড়ল অনেকটাই, ভোটের আগেই খুশির হাওয়া
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sudip Paul
Last Updated:
West Bengal Budget 2026: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শেষ অন্তর্বর্তী বাজেট পেশ করল পশ্চিমবঙ্গ সরকার। প্যারা টিচার কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে মাসিক সাম্মানিক।
কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শেষ অন্তর্বর্তী বাজেট পেশ করল পশ্চিমবঙ্গ সরকার। এটাই তৃতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট। আর ভোটের আগে বাজেটে একের পর এক বড় ঘোষণা রাজ্য সরকারের। লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বৃদ্ধি, ৪ শতাংশ ডিএ বাড়ানো থেকে শুরু করে সপ্তম পে কমিশন ঘোষণা। বাজেটে একের পর এক চমক। শুধু তাই নয়, প্যারা টিচার কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে মাসিক সাম্মানিক।
বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান,রাজ্যে শিক্ষার সঙ্গে যুক্ত প্যারা টিচার, শিক্ষাবন্ধু, সহায়ক/ সহায়িকা, সম্প্রসারক , মুখ্য সম্প্রসারক সহ স্পেশাল এডুকেটর ও ম্যানেজমেন্ট স্টাফ প্রত্যেকর জন্য মাসিক সাম্মানিক এপ্রিল ২০২৬ থেকে আরও ১০০০ টাকা বৃদ্ধি করা হল। কর্মরত অবস্থায় মৃত্যু হলে এই সকল কর্মীদের নিকট পরিবারও এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেনে।
advertisement
এর আগে বিগত সময়ে বেতনবৃদ্ধি-সহ একাধিক ইস্যু নিয়ে আন্দোলনের পথে হেঁটেছিলেন প্যারা টিচাররা। আন্দোলন, ধরনা, অবস্থা, বিক্ষোভ কোনও কিছুই বাদ যায়নি। অবশেষে বাজেটে সরকারের তাদের সাম্নানিক বৃদ্ধির সিদ্ধান্ত কতটা তাদের মন জয় করতে পারে সেটাই দেখার। এই উদ্দেশ্যে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে মোট ১১০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হচ্ছে।
advertisement
advertisement
এছাড়া, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আশা কর্মীদের মাসিক সম্মানী আরও ১,০০০ টাকা বৃদ্ধি করা হবে। একই প্রকৃতির অন্যান্য কর্মীদের ন্যায়, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আশা কর্মীরাও ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধা লাভ করবেন। এর পাশাপাশি, কোনো আশা কর্মীর কর্মরত অবস্থায় অকাল মৃত্যু হলে তাঁদের নিকটাত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থাও করা হবে।
advertisement
বাজেটে নতুন প্রকল্পের ঘোষণাও করা হয়েছে। প্রকল্পের নাম দেওয়া হয়েছে যুব সাথী। কর্মসংস্থান এর জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। ১৫ই অগাস্ট থেকে শুরু হবে নতুন প্রকল্প। ২১ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যুবকরা এই কর্মসূচির অধীনে আসবেন যারা মাধ্যমিক পাস করেছেন কিন্তু চাকরি পাননি তারা প্রতি মাসে ১৫০০ টাকা পাবেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 05, 2026 3:21 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal Budget 2026: অন্তর্বর্তী বাজেটে প্যারা টিচারদের নিয়ে কল্পতরু সরকার! সাম্মানিক বাড়ল অনেকটাই, ভোটের আগেই খুশির হাওয়া










