advertisement

HS Exam 2026: সংস্কৃত পরীক্ষার কথা বেমালুম ভুলে গেল ছাত্র, টনক নড়ল স্কুলের দেওয়া খবরে! পড়ুয়ার কাণ্ড দেখে সবাই অবাক

Last Updated:

West Bardhaman HS Exam 2026: ছিল উচ্চমাধ্যমিকের সংস্কৃত পরীক্ষা। কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার কথা বেমালুম ভুলেই গিয়েছিলেন পড়ুয়া। টনক নড়ে বিদ্যালয় থেকে জানানোর পরে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গেসঙ্গে প্রশাসনের সহায়তা চাওয়া হয়।

সংস্কৃত পরীক্ষা দিতে যাওয়ার কথা বেমালুম ভুলে গেল পরীক্ষার্থী
সংস্কৃত পরীক্ষা দিতে যাওয়ার কথা বেমালুম ভুলে গেল পরীক্ষার্থী
কাঁকসা, পশ্চিম বর্ধমান: ছিল উচ্চমাধ্যমিকের সংস্কৃত পরীক্ষা। কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার কথা বেমালুম ভুলেই গিয়েছিলেন ওই পড়ুয়া। মেতে উঠেছিলেন প্রত্যেকদিনের রুটিনে। কিন্তু টনক নড়ে বিদ্যালয় থেকে যোগাযোগ করার পরে। পরীক্ষাকেন্দ্রের দূরত্বও ছিল অনেকটা। তবে শেষ পর্যন্ত পরীক্ষায় বসতে পেরেছেন তিনি।
পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকার ঘটনা। পড়ুয়ার নাম নারায়ণ বাগদি। তিনি চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। এদিন ছিল তাঁর সংস্কৃত পরীক্ষা। তবে সকাল থেকে সেই কথা মনে ছিল না ওই পড়ুয়ার। ওই পড়ুয়ার বাড়ি কাঁকসার বান্দ্রা এলাকায়।
advertisement
advertisement
নারায়ণ বাগদি গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। পরীক্ষাকেন্দ্র দুর্গাপুরের সগড়ভাঙা হাইস্কুল। তবে পরীক্ষা শুরু হওয়ার আগে পর্যন্ত সেই কথা মাথায় ছিল না তাঁর। কিন্তু পরীক্ষাকেন্দ্রে উপস্থিতি দেখার সময় পরীক্ষকরা বিষয়টি লক্ষ্য করে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে খবর দেন।
advertisement
এরপর সেখান থেকেই খবর যায় পড়ুয়ার পরিবারে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গেসঙ্গে প্রশাসনের সহায়তা চাওয়া হয়। এরপর তৎপর হয়ে ওঠে স্থানীয় মলানদীঘি ফাঁড়ির পুলিশ। এক পুলিশ কর্মীর সহযোগিতায় পড়ুয়াকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। দেরিতে হলেও শেষ পর্যন্ত পরীক্ষায় বসতে পারেন নারায়ণ বাগদি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
HS Exam 2026: সংস্কৃত পরীক্ষার কথা বেমালুম ভুলে গেল ছাত্র, টনক নড়ল স্কুলের দেওয়া খবরে! পড়ুয়ার কাণ্ড দেখে সবাই অবাক
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement