advertisement

মোটরবাইককে বানিয়ে নিলেন অন্য 'বাহন'! দূষণ নেই, এই গাড়িতে চড়েই কাজে যান পুলিশকর্মী দুই ভাই! দেখুন আশ্চর্য কাণ্ড

Last Updated:

কল্যাণীর বিমল মন্ডল নিজ হাতে পেট্রোল মোটরসাইকেলকে ইলেকট্রিক গাড়িতে রূপান্তর করেন, তিন চাকার বৈদ্যুতিক গাড়িও তৈরি করেন, পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছেন!

+
নিজেদের

নিজেদের হাতে বানানো দুটি ব্যাটারি চালিত অভিনব গাড়ি

কল্যাণী, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়া জেলার কল্যাণী থানার অন্তর্গত আলাইপুর গ্রামের বাসিন্দা বিমল মন্ডল পরিবেশ রক্ষার লক্ষ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ক্রমবর্ধমান দূষণের বিরুদ্ধে লড়াই করতে তিনি নিজের ব্যবহৃত পেট্রোলচালিত মোটরসাইকেলকে রূপান্তরিত করেছেন ইলেকট্রিক মোটরসাইকেলে। পরিবেশের ক্ষতি যাতে না হয়, সেই ভাবনা থেকেই তিনি নিজ হাতে মোটরসাইকেলের ইঞ্জিন খুলে বিক্রি করে দেন এবং তাতে ব্যাটারি সংযোজন করেন।
নিজের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে তিনি এমনভাবে গাড়িটি পরিবর্তন করেছেন, যাতে বড় মাপের ব্যাটারি বসানো যায়। এর ফলে একবার চার্জেই অনেক দূর পথ অতিক্রম করা সম্ভব হয়। উল্লেখযোগ্যভাবে, একবার দক্ষিণেশ্বরে ডিউটি পড়ায় তিনি কল্যাণী থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাত্রা করেছেন নিজের তৈরি ইলেকট্রিক গাড়িতেই।
advertisement
advertisement
পেশায় পুলিশ কর্মী বিমল মন্ডলের পড়াশোনা মাধ্যমিক পর্যন্ত হলেও তিনি পাশ করতে পারেননি। অষ্টম শ্রেণি পাশ করেই চাকরিতে যোগ দেন। তবে পড়াশোনায় সীমাবদ্ধতা থাকলেও খেলাধুলা ও দৌড় ঝাঁপে পারদর্শিতার জন্যই তিনি পুলিশবাহিনীতে সুযোগ পান।
advertisement
ইলেকট্রিক মোটরসাইকেলের পাশাপাশি তিনি একটি বিশেষ তিন চাকার বৈদ্যুতিক গাড়িও তৈরি করেছেন, যা বর্তমানে তাঁর ভাই পরিমল মন্ডল চালান। বর্ষাকালে দুই চাকার গাড়ি চালানোর অসুবিধা দূর করতেই এই গাড়ি তৈরি করা হয়েছে। একবার চার্জ দিলে এই যান প্রায় ১৩০ কিলোমিটারের বেশি চলতে পারে। এই মডেলের গাড়ি এখনও অন্য কারোর কাছে নেই বলেই দাবি তাঁর। সবচেয়ে বড় কথা, বিমল মন্ডলের স্বপ্ন ভবিষ্যতে এমন একটি জেনারেটর তৈরি করা, যার জন্য কোনও জ্বালানির প্রয়োজন হবে না।
advertisement
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি এই প্রকল্পে কাজ করলেও আর্থিক সংকটের কারণে তা আপাতত থমকে গেছে। তবুও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রতি তাঁর নিষ্ঠা ও আগ্রহ আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলেই মনে করছেন এলাকাবাসী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
মোটরবাইককে বানিয়ে নিলেন অন্য 'বাহন'! দূষণ নেই, এই গাড়িতে চড়েই কাজে যান পুলিশকর্মী দুই ভাই! দেখুন আশ্চর্য কাণ্ড
Next Article
advertisement
CBSE Class 12 Exam: ৭ দেশে বাতিল CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা! পশ্চিম এশিয়ার অস্থিরতা, বড় সিদ্ধান্ত বোর্ডের!
৭ দেশে বাতিল CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা! পশ্চিম এশিয়ার অস্থিরতা, বড় সিদ্ধান্ত বোর্ডের!
  • পশ্চিম এশিয়ার অস্থিরতায় ৭দেশে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল।

  • ১৬ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত পরীক্ষা বাতিল।

  • নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত, , ফল প্রকাশের পদ্ধতি পরে জানাবে বোর্ড।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement