advertisement

Holi 2026: দোলে নবদ্বীপ যাওয়ার প্ল্যান? ঘুরে দেখুন মহাপ্রভুর শ্বশুর বাড়ি বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির

Last Updated:

Holi 2026: নবদ্বীপের 'এই' মন্দিরেই বিবাহবন্ধনে আবদ্ধ হন মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়া দেবী। নবদ্বীপে গৌড় পূর্ণিমা উপলক্ষে বিশেষ ধর্মীয় আবহ তৈরি হয়েছে বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটে মন্দিরে।

+
বিষ্ণুপ্রিয়া

বিষ্ণুপ্রিয়া দেবী মন্দিরের মূর্তি

নবদ্বীপ, মৈনাক দেবনাথ: নবদ্বীপে গৌড় পূর্ণিমা উপলক্ষে বিশেষ ধর্মীয় আবহ তৈরি হয়েছে মহাপ্রভুর শ্বশুরবাড়ি হিসেবে পরিচিত বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটে মন্দিরে। নবদ্বীপের মালঞ্চ পাড়ায় অবস্থিত এই ঐতিহ্যবাহী মন্দিরে প্রতিবছরই বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মতিথি ধুমধাম করে পালিত হয়। চলতি বছরও গৌড় পূর্ণিমাকে কেন্দ্র করে দু’দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মন্দির সূত্রে জানা গেছে, গৌড় পূর্ণিমার দিন প্রথমে শ্রীচৈতন্যদেবের অভিষেক সম্পন্ন হবে মহাপ্রভু মন্দিরে। এরপর সেই পবিত্র অভিষেকের জল শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হবে বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দিরে এবং তা উৎসর্গ করা হবে দেবীর চরণে। এই আচার ঘিরে ভক্তদের মধ্যে বিশেষ উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।
আরও পড়ুনঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শীঘ্রই নিয়োগ! মোটা অঙ্কের বেতন, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ! কোথায়, কীভাবে আবেদন করবেন জানুন
মহাপ্রভু মন্দিরের কর্মকর্তা সুধীন গোস্বামী জানান, মহাপ্রভুর প্রথম পত্নী লক্ষ্মীপ্রিয়া দেবীর সর্পাঘাতে মৃত্যুর পর তিনি গভীরভাবে বিমর্ষ হয়ে পড়েন। বিষয়টি লক্ষ্য করেন তাঁর মাতা শচীমাতা। পরবর্তীতে গঙ্গাস্নানের সময় শচীমাতা বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখে পছন্দ করেন এবং তাঁর পিতা সনাতন মিশ্রের সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে আলোচনা করেন। সেই সূত্রেই নবদ্বীপেই বিবাহবন্ধনে আবদ্ধ হন মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়া দেবী।
advertisement
advertisement
উল্লেখ্য, বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দিরে বর্তমানে যে মহাপ্রভু ও দেবীর যুগল মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে, তা স্থাপন করেন যাদবাচার্যের পুত্র মাধবাচার্য। গৌড় পূর্ণিমা উপলক্ষে কীর্তন, পুজো ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে উৎসব পালন করা হবে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Holi 2026: দোলে নবদ্বীপ যাওয়ার প্ল্যান? ঘুরে দেখুন মহাপ্রভুর শ্বশুর বাড়ি বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement