Swasthya Sathi: 'স্বাস্থ্যসাথী'ই ট্রাম্পকার্ড, বাজেটে বিরাট ঘোষণা রাজ্যের! স্বাস্থ্যসাথীর আওতায় এবার লাখো গিগ কর্মী! জানেন কারা তারা?
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতে ২ কোটি ৪৫ লক্ষ মানুষকে নিয়ে আসা হয়েছে বলে দাবি করেন তিনি। বাজেটে এদিন ঘোষণা করা হল, 'গিগ ইকনমি'র সঙ্গে জড়িতদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হবে।
কলকাতা: বিধানসভা ভোটের আগে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে কল্পতরু রাজ্য। সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির মধ্যে থাকা স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েও বড় ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। স্বাস্থ্যসাথীতে ২ কোটি ৪৫ লক্ষ মানুষকে নিয়ে আসা হয়েছে বলে দাবি করেন তিনি। বাজেটে এদিন ঘোষণা করা হল, ‘গিগ ইকনমি’র সঙ্গে জড়িতদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হবে।
বাজেটের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘গিগ শ্রমিকদের সামাজিক সুরক্ষা নেই। আমরা আমাদের সামাজিক সুরক্ষায় আনছি। আমরা পোর্টাল করছি। সেখানে তাঁদের আবেদন করতে বলব।’
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এই প্রকল্পের আওতায় এক কোটি মানুষ হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা নিয়েছেন। এই সময়ের মধ্যে ১৩,১৫৬ কোটি টাকার ক্যাশলেস চিকিৎসা সুবিধা পেয়েছেন রাজ্যের সাধারণ মানুষ এবং পুরো অর্থটাই এসেছে রাজ্য সরকারের বাজেট থেকে।
advertisement
advertisement
আরও পড়ুন: ডেডলাইন ৫ মার্চ, ২৫% ডিএ দিতে রাজ্যের খরচ ১০,৪৬৮ কোটি টাকা! কত সরকারি কর্মী কত করে টাকা পাবে জানেন!
সরকারি সূত্রের দাবি, প্রকল্পটি শুধু সংখ্যা নয়, পরিষেবার মানেও এগিয়ে। একটি আধুনিক আইটি প্ল্যাটফর্মের মাধ্যমে হাসপাতালগুলিকে দ্রুত অর্থপ্রদান করা হচ্ছে, ফলে রোগীরা পাচ্ছেন দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন পরিষেবা। সরকারি ও বেসরকারি– দুই ক্ষেত্রেই এই সুবিধা মিলছে সমানভাবে।
advertisement
আরও পড়ুন: মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে, অবসরপ্রাপ্তরাও কি এই সুবিধে পাবেন? বড় রায় আদালতের
গিগ কর্মী কাদের বলা হয়?
গিগ কর্মী হলেন এমন ব্যক্তিরা যাঁরা প্রথাগত পূর্ণকালীন চাকরির পরিবর্তে স্বল্পমেয়াদী, প্রকল্প-ভিত্তিক, ফ্রিল্যান্স বা অন-ডিমান্ড ভিত্তিতে কাজ করেন। তাঁরা নির্দিষ্ট কাজের বিনিময়ে পারিশ্রমিক পান, যেমন– উবর বা ওলা চালক, জোমাটো/সুইগি ডেলিভারি পার্টনার, ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার বা কন্টেন্ট রাইটার।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 05, 2026 3:35 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Swasthya Sathi: 'স্বাস্থ্যসাথী'ই ট্রাম্পকার্ড, বাজেটে বিরাট ঘোষণা রাজ্যের! স্বাস্থ্যসাথীর আওতায় এবার লাখো গিগ কর্মী! জানেন কারা তারা?










