advertisement

Mamata Banerjee: বিধানসভায় গঙ্গা ভাঙন নিয়ে সরব মুখ্যমন্ত্রী, মালদহ, মুর্শিদাবাদে স্থায়ী সমাধান চাই! ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মমতা

Last Updated:

Mamata Banerjee: বিধানসভায় রাজ্যপালের বক্তৃতার পর নিজের বক্তব্য রাখতে উঠে একের পর এক ইস‍্যু নিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় গঙ্গা ভাঙন নিয়ে কথা বলেন মুখ‍্যমন্ত্রী।

News18
News18
কলকাতাঃ বিধানসভায় রাজ্যপালের বক্তৃতার পর নিজের বক্তব্য রাখতে উঠে একের পর এক ইস‍্যু নিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় গঙ্গা ভাঙন নিয়ে কথা বলেন মুখ‍্যমন্ত্রী। তিনি বলেন, ’গঙ্গা ভাঙ্গনে আন্তর্জাতিক সাহায্য নেওয়া হচ্ছে। এর কোনও বিকল্প সমাধান পাওয়া যাচ্ছে না। মালদা মুর্শিদাবাদ এলাকায় এই ভাঙনে স্থায়ী সমাধান চাই।’
তিনি তাঁর বক্তব‍্যে ডিভিসির বিরুদ্ধে সুর চড়ান। মুখমন্ত্রী বলেন, ‘ডিভিসি-তে কয়েক লক্ষ কেউসেক টন জল থাকতে পারে। কিন্তু গত ২০ বছর ওরা ড্রেজিং করেনি। পলি জমে গেছে। আমরা জল চাইলে দেয় না। আর যখন আমরা ভাসি, তখন আমাদের আরও ভাসিয়ে দেয় । কেন্দ্রীয় সরকার বর্ডার এরিয়ার ডেভলপমেন্ট প্রোগ্রামের জন্য যে টাকা পাঠাতো, সেটা আর পাই না এখন।’
advertisement
advertisement
আগামী ভোটে বিজেপির অন্যতম অস্ত্র অনুপ্রবেশ ইস্যু। তা নিয়েও এদিন একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করেন মমতা। তিনি বলেন, ”অনুপ্রবেশকারী শব্দটি কোথা থেকে এসেছে? যাদের ১৮ বছর বয়স, তারা ভোটেধিকার পাবেন না? আপনারা বলছেন ৭০ পার্সেন্ট বেড়েছে। ম্যাজিশিয়ান নাকি? কী করে এই তথ্য পেল, জানি না। বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হচ্ছে অন্যান্য রাজ্যে, তখন আপনারা কোথায় ছিলেন? এখন এসআইআর চলছে, মানুষের পাশে থাকতে হয়। আপনারা বড় বড় কথা বলছেন বর্ডার নিয়ে। আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। আগে বাইরে থেকে কেউ আসলে কাস্টমস, অ্যাভিয়েশন, তারা তাদের ডিটেলসটা পুলিশকে শেয়ার করত, আমরা ব্যবস্থা নিতাম। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার বলেছি। তবুও দেয়নি।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: বিধানসভায় গঙ্গা ভাঙন নিয়ে সরব মুখ্যমন্ত্রী, মালদহ, মুর্শিদাবাদে স্থায়ী সমাধান চাই! ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মমতা
Next Article
advertisement
DA Hike: দারুণ খবর ! রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধির ঘোষণা অন্তর্বর্তী বাজেটে
দারুণ খবর ! রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধির ঘোষণা অন্তর্বর্তী বাজেটে
  • রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খবর !

  • 4% ডিএ বৃদ্ধির ঘোষণা

  • ১ এপ্রিল থেকে কার্যকর হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement