advertisement

Suvendu Adhikari on DA Case: বকেয়া ডিএ পরিশোধের নির্দেশ সুপ্রিম কোর্টের, রাজ্য সরকারকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

Last Updated:

Suvendu Adhikari on DA Case: পুরনো রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট৷ বৃহস্পতিবারের রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, বকেয়া ডিএ দিতেই হবে রাজ্য সরকারি কর্মচারীদের৷ আর সেই বকেয়া ২৫% মার্চ মাসের মধ্যেই মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে৷ তবে পাশাপাশি, শীর্ষ আদালত জানিয়েছে, DA মৌলিক অধিকার নয়, এটি পরিবর্তনশীল৷

News18
News18
কলকাতাঃ পুরনো রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট৷ বৃহস্পতিবারের রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, বকেয়া ডিএ দিতেই হবে রাজ্য সরকারি কর্মচারীদের৷ আর সেই বকেয়া ২৫% মার্চ মাসের মধ্যেই মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে৷ তবে পাশাপাশি, শীর্ষ আদালত জানিয়েছে, DA মৌলিক অধিকার নয়, এটি পরিবর্তনশীল৷ এক্ষেত্রে রাজ্যেরআবেদন আংশিক মঞ্জুর করেছে আদালত৷
সুপ্রিম কোর্টের এই রায় সামনে আসতেই রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, ‘ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার সুনিশ্চিত করলেন মহামান্য সুপ্রিম কোর্ট। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ভুল প্রমাণিত হলেন, নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্যে বারংবার বলে এসেছেন যে, “ডিএ কর্মচারীদের অধিকার নয়”। আজ দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিলো যে ডিএ হলো কর্মচারীদের আইনসিদ্ধ ন্যায্য অধিকার, কোনো অনুদান নয়।’
advertisement
advertisement
advertisement
তিনি আরও লেখেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর, বহু বছরের সংগ্রামের পর অবশেষে রাজ্য সরকারি কর্মচারীরা মহামান্য আদালতের নির্দেশে তাদের ন্যায্য অধিকার অনুযায়ি মহার্ঘ ভাতা পেতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অসংবেদনশীল সরকার দীর্ঘ দিন রাজ্যের সরকারি কর্মচারীদের তাঁদের প্রাপ্য ন্যায্য মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত করেছেন। ট্রাইবুনাল থেকে মহামান্য কলকাতা হাইকোর্ট, একের পর এক আইনি লড়াই জেতার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোটি কোটি টাকা ধ্বংস করে দেশের তাবড় আইনজীবীদের দাঁড় করিয়েছেন শুধুমাত্র প্রাপ্য মহার্ঘ ভাতা থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চিত করার উদ্দেশ্যে।’
advertisement
বিরোধী দলনেতা লেখেন, ‘কর্মচারীরা আন্দোলন করলে পুলিসের লাঠির আঘাত ধেয়ে এসেছে, তবুও ওনারা ধৈর্য ধরে নিজেদের দায়িত্ব পালন করে গিয়েছেন ও দেশের আইনি ব্যবস্থার ওপর ভরসা করে আইনি পথে লড়াই করেছেন। এই জয় রাজ্য সরকারি কর্মচারীদের সম্মিলিত লড়াইয়ের জয়, ন্যায্য অধিকারের জন্য আপোষহীন এই লড়াই কে আমি কুর্ণিশ জানাই। রাষ্ট্রবাদী মনোভাবাপন্ন সহ সকল রাজ্য সরকারি কর্মচারীদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই।’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari on DA Case: বকেয়া ডিএ পরিশোধের নির্দেশ সুপ্রিম কোর্টের, রাজ্য সরকারকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
Next Article
advertisement
সোনার দাম কি ৭০ হাজারে নামবে? বাজার বিশেষজ্ঞরা কী বলছেন, অবশ্যই জেনে নিন
সোনার দাম কি ৭০ হাজারে নামবে? বাজার বিশেষজ্ঞরা কী বলছেন, অবশ্যই জেনে নিন
  • সোনার দাম কি ৭০ হাজারে নামবে?

  • বাজার বিশেষজ্ঞরা কী বলছেন, অবশ্যই জেনে নিন

  • জানলে ভাল লাগবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement