advertisement

Road Construction: টিকবে ৪০ বছর, মথুরাপুরে এবার 'ম্যাজিক' রাস্তা! পাইলট প্রজেক্ট হিসাবে ২ কোটি টাকা খরচ করতে প্রস্তুত প্রশাসন

Last Updated:

South 24 Parganas Road Construction: সাধারণ রাস্তার তুলনায় অনেক বেশি মজবুত এবং দীর্ঘস্থায়ী! মথুরাপুরে এবার তৈরি হচ্ছে রাস্তা বিশেষ রাস্তা। ৪০ বছরের গ্যারান্টি দেওয়া এই নতুন প্রযুক্তির কাজ ঘিরে এলাকায় ব্যাপক উদ্দীপনা।

+
৪০

৪০ বছরের গ্যারান্টি যুক্ত রাস্তা মথুরাপুরে

মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার মথুরাপুর ২ নং ব্লকের খাড়ির শ্রীনগরে পেভার ব্লকের সঙ্গে বিটুমিনাসের মিশ্রণে রাস্তা তৈরি হবে। যার ফলে ৪০ বছর সেই রাস্তা ভাল থাকবে বলে জানানো হয়েছে। এই কাজটি পাইলট প্রকল্প হিসাবে গণ্য করা হচ্ছে। অন্য রাস্তার সঙ্গে কোথায় এই রাস্তার ফারাক। জানা গিয়েছে, রাজ্যজুড়ে রাস্তার কোথাও পিচ অথবা পেভার ব্লক অথবা ঢালাই দেওয়া হয়। দেখা গিয়েছে এই সব রাস্তা সর্বোচ্চ ৫-৬ বছর স্থায়ী হয়। কোথাও আবার বর্ষার পর রাস্তা খারাপ হয়ে যায়।
সেজন্য প্রথমে পেভার ব্লক দেওয়া হচ্ছে। যাতে বর্ষার জল এর মধ্যে দিয়ে সরাসরি মাটির মধ্যে চলে যায়। এরপর বিটুমিনাসের আস্তরণ দেওয়া হচ্ছে। ফলে খরচ হচ্ছে বিপুল পরিমাণে। ৪১০ মিটার রাস্তা তৈরিতে খরচ হচ্ছে প্রায় দুই কোটির টাকার কাছাকাছি। বিপুল পরিমাণে খরচের এই রাস্তা ধাপে ধাপে তৈরি হবে। এটি পরীক্ষামূলকভাবে করা হচ্ছে। এই কাজের সফলতা মিললে আরও অন্যান্য জায়গায় করা হবে। এই ধরণের কাজের সফলতা মিললে রাস্তা খারাপের সম্ভবনা কমবে।
advertisement
advertisement
ইতিমধ্যেই রাস্তার কাজ পরিদর্শন করেছেন রায়দিঘির বিধায়ক ডঃ অলক জলদাতা-সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বর্ষায় জল জমলেও কোনও সমস্যা হবে না। এই রাস্তা তৈরির ফলে খাড়ী থেকে কাশীনগর বাজারে আসার খুবই সুবিধা হবে। ধাপে ধাপে এই রাস্তাটি আরও সম্প্রসারণ করা হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই কাজ নিয়ে খুশি স্থানীয়রা। এখন দেখার এই কাজ কতটা সফলতা পায়। এই কাজের উপর নির্ভর করবে পরবর্তীকালে রাস্তার কাজ কেমন হবে। এখন দেখার ভবিষ্যতে কি হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Road Construction: টিকবে ৪০ বছর, মথুরাপুরে এবার 'ম্যাজিক' রাস্তা! পাইলট প্রজেক্ট হিসাবে ২ কোটি টাকা খরচ করতে প্রস্তুত প্রশাসন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement