South 24 Parganas News: অটোর রেষারেষিতে ছিটকে পড়লেন রাস্তায়, মুহূর্তে পিষে দিল লরি! মর্মান্তিক মৃত্যু ইউনিয়ন সদস্যের, আহত অনেকে

Last Updated:

South 24 Parganas News: অটোর আর মোটরভ্যানের ভয়ঙ্কর রেষারেষিতে গেল প্রাণ। তীব্র গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারায় অটোটি। ছিটকে পড়েন এক ব্যক্তি। মুহূর্তের মধ্যে উল্টোদিক থেকে একটি লরি এসে পিষে দেয় তাঁকে।

দুর্ধটনাগ্রস্ত অটো
দুর্ধটনাগ্রস্ত অটো
দক্ষিণ ২৪পরগনা,জয়নগর, সুমন সাহা: দিনের শুরুতেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। আহত হলেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত এলাকায় এই দুর্ঘটনা ঘটতেই এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া ও আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটো ও একটি মোটর ভ্যান একই রাস্তায় বেপরোয়া গতিতে রেষারেষি করে এগোচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, যাত্রীবোঝাই অটোটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুলতে শুরু করে।
সেই সময় অটো থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এক যাত্রী। দুর্ভাগ্যজনকভাবে ঠিক তখনই উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি লরি ওই ব্যক্তিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর জখম হন। দুর্ঘটনার জেরে অটো ও মোটর ভ্যানের আরও কয়েকজন যাত্রী আহত হন। রক্তাক্ত অবস্থায় আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রবীন গায়েন (৬০) নামে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: রেললাইনে দীর্ঘক্ষণ পড়ে রইল মহিলার দেহ, ওপর দিয়ে চলে গেল একাধিক ট্রেন! রেলপুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, হাড়হিম করা ছবি পূর্বস্থলীতে
জানা গিয়েছে, তিনি পেশায় অটো শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভও ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দা বাবু দাস জানান, “এই রাস্তায় প্রায়ই অটো ও মোটর ভ্যান বেপরোয়া গতিতে চলে। প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা থাকে। আজ তারই মর্মান্তিক পরিণতি দেখলাম।” তাঁর অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পুলিশি নজরদারি বাড়ানো না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘাতক লরিটিকে আটক করেছে জয়নগর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বেপরোয়া গতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। এলাকাবাসীদের দাবি, নিয়মিত ট্রাফিক নজরদারি, স্পিড কন্ট্রোল ও কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের দুর্ঘটনা রোখা সম্ভব নয়। মঙ্গলবার সকালের এই দুর্ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল চালকদের দায়িত্বজ্ঞানহীনভাবে গাড়ি চালানোর মনোভাব নিয়ে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: অটোর রেষারেষিতে ছিটকে পড়লেন রাস্তায়, মুহূর্তে পিষে দিল লরি! মর্মান্তিক মৃত্যু ইউনিয়ন সদস্যের, আহত অনেকে