advertisement

South 24 Parganas News: পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরা হল না,মোটর ভ্যানের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল স্কুটি, মৃত ১ ছাত্র, আহত আরও ২

Last Updated:

পরীক্ষা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল ৩ ছাত্র, কিন্তু পথে মর্মান্তিক পরিণতি! আর বাড়ি ফেরা হল না! ঘাতক মোটর ভ্যানের ধাক্কা স্কুটিতে, মৃত ১ ছাত্র, আহত ২

পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরা হল না পড়ুয়ার! স্কুটিতে চেপে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু একাদশ শ্রেণীর ছাত্রের। আহত আরও ২  ছাত্র
পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরা হল না পড়ুয়ার! স্কুটিতে চেপে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু একাদশ শ্রেণীর ছাত্রের। আহত আরও ২ ছাত্র
আনিসউদ্দিন মোল্লা, মথুরাপুর: মথুরাপুরে মর্মান্তিক ঘটনা! পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরা হল না পড়ুয়ার! স্কুটিতে চেপে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু একাদশ শ্রেণীর ছাত্রের। আহত আরও ২ ছাত্র চিকিৎসাধীন হাসপাতালে।
ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার অন্ধমনিতলা এলাকার। পরীক্ষা দিয়ে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিল ৩ ছাত্র। পথে মোটর ভ্যানের ধাক্কায় দুর্ঘটনা! মৃত্যু হয় একাদশ শ্রেণীর ছাত্রের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২ ছাত্র। মৃত ছাত্রের নাম ফাইয়াজ শেখ। আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আরো দুই ছাত্র মাতিন শেখ ও রোহন শেখ ।
advertisement
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের একাদশ শ্রেণীর পড়ুয়া ফায়াজ শেখ, মাতিন শেখ ও রোহন শেখ কাটানদিঘি এলাকার বাসিন্দা। শুক্রবার পরীক্ষা শেষে স্কুটিতে চেপে তারা বাড়ি ফিরছিল। অন্ধমনিতলা এলাকায় স্কুটির সঙ্গে ধাক্কা লাগে একটি মোটর ভ্যানের। স্কুটি থেকে ছিটকে পড়ে ৩ পড়ুয়া। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে প্রথমে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে ও হাসপাতালে। সেখানে ফাইয়াজ শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত বাকি দুই ছাত্র চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে। মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।
advertisement
advertisement
একইদিনে আর একটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরবঙ্গের ২৯তম মাইল এলাকা।  শুক্রবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে, ১০ নম্বর জাতীয় সড়কের ২৯তম মাইল সংলগ্ন বান্দার এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে গিয়ে পড়ে। ঘটনায় মৃত ২। সূত্রের খবর, গাড়িটি ডুয়ার্স থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাত্রীরা একটি বিয়েবাড়িতে যাচ্ছিলেন। হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। দুর্ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।
advertisement
আনিসউদ্দিন মোল্লা, মথুরাপুর
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরা হল না,মোটর ভ্যানের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল স্কুটি, মৃত ১ ছাত্র, আহত আরও ২
Next Article
advertisement
Burdwan Rail Station Incident: টিকিট না থাকায় বর্ধমান স্টেশনে হেনস্থার অভিযোগ, পরীক্ষায় দেরি! বাড়ি ফিরে চরম পদক্ষেপ মেমারির কলেজ ছাত্রীর
টিকিট না থাকায় বর্ধমান স্টেশনে হেনস্থার অভিযোগ, পরীক্ষায় দেরি! চরম পদক্ষেপ কলেজ ছাত্রীর
  • সঙ্গে টিকিট না থাকায় ট্রেনের টিকিট পরীক্ষকের হাতে কলেজ ছাত্রীর হেনস্থা হওয়ার অভিযোগ। তাঁকে স্টেশনে বসিয়ে রেখে ফাইন করা হয়। পরীক্ষা দিতে না পারায় অপমান বাড়ি ফিরে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ওই ছাত্রী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement