Job Scam: বিদেশে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, হাতিয়ে নেওয়া হত পাসপোর্ট! বড় চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৭

Last Updated:

South 24 Parganas Job Scam: নকল ভিসা দিয়ে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল টাকা আত্মসাৎ। অভিযোগের তদন্তে নেমে একটি চক্রকে ধরল ডায়মন্ড হারবার পুলিশ। এখনও পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। 

চাকরির নামে প্রতারণা, গ্রেফতার করা হয়েছে সাতজনকে
চাকরির নামে প্রতারণা, গ্রেফতার করা হয়েছে সাতজনকে
ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: নকল ভিসা দিয়ে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠার পর একটি চক্রকে ধরে ফেলল ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ। এখনও পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এই গ্যাংটি টার্গেট করত বেকার যুবক-যুবতীদের। সংঘবদ্ধ এই প্রতারণা চক্রটি দুবাই, রাশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের চাকরির মোহজাল ছড়িয়ে তারা নিরীহ চাকরিপ্রার্থীদের টার্গেট করত।
এরপর বৈধ লাইসেন্স ছাড়াই বিপুল অর্থ ও চাকরিপ্রার্থীদের কাছ থেকে আসল পাসপোর্ট সংগ্রহ করে নিত তারা। এরপর জাল ভিসা প্রস্তুত করা, এমনকি কাজের ভিসার বদলে পর্যটন ভিসায় বিদেশে পাঠানোর মতো গুরুতর অপরাধ করত। টাকা ফেরতের দাবি উঠলেই হুমকি দেওয়া শুরু হত, আর পাসপোর্ট হয়ে উঠত তাদের চাপের অস্ত্র।
আরও পড়ুন: পর্বতারোহনের স্বপ্ন দেখেন? আপনাকে বড় সুযোগ দিচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট! কীভাবে আবেদন করবেন জানুন
এই অভিযানে এখনও পর্যন্ত মোট ৪টি মামলা রুজু হয়েছে এবং ৭ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৪৫টি আসল পাসপোর্ট, ৩৪টি জাল ভিসা ও ৪টি যানবাহন।  এই বিষয়ে ডায়মন্ডহারবার পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশে চাকরির স্বপ্ন দেখার আগে নিশ্চিত হন এজেন্ট বৈধ ও অনুমোদিত কি না। নিজের পাসপোর্ট কারও হাতে তুলে দেওয়ার আগে শতবার ভাবুন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভিসার সত্যতা সরকারি মাধ্যমে যাচাই করুন। উল্লেখ্য, উস্থি থানায় এক ব্যক্তি অভিযোগ করেছিলেন বিদেশে চাকরির স্বপ্ন দেখিয়ে তাঁর কাছ থেকে ৩.২ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। সঙ্গে জোর করে কেড়ে নেওয়া হয়েছে আসল পাসপোর্ট। সেই ঘটনার তদন্তে নেমে এই চক্রকে ধরে ফেলে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Job Scam: বিদেশে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, হাতিয়ে নেওয়া হত পাসপোর্ট! বড় চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৭