South 24 Parganas News: মুহূর্তেই গায়েব হয়ে যেত বাইক, চলে যেত সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়! সব খেলা ফাঁস হল সিসিটিভি ফুটেজে
- Published by:Nayan Ghosh
- news18 bangla
Last Updated:
South 24 Parganas News: পিয়ালী এলাকা থেকে গ্রেফতার বাইক চোরের দুই পাণ্ডা। সিসি ক্যামেরার ফুটেজ ধরে তদন্তে মিলেছে সাফল্য।
দক্ষিণ ২৪ পরগণা, অর্পন মন্ডল: পিয়ালী এলাকা থেকে গ্রেফতার বাইক চোরের দুই পাণ্ডা। জানুয়ারি মাসের ২১ তারিখে উত্তরভাগ এলাকা থেকে চুরি যায় একটি বাইক। এই বাইক চুরির তদন্তে নেমে বারুইপুর থানার পুলিশের হাতে একটি সিসি ক্যামেরার ফুটেজ আসে। তাতেই মিলেছে সাফল্য।
এই সিসি ক্যামেরার ফুটেজ ধরে সুন্দরবন কোস্টাল এলাকার দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে চুরি যাওয়া বাইক সহ আরও দুটি চোরাই বাইক উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা বারুইপুর থানার পিয়ালী এলাকায় ভাড়া নিয়ে থাকছিলেন। সেখান থেকেই অভিযুক্তরা এই চক্র চালিয়ে যাচ্ছিল বলে খবর।
আরও পড়ুন: অপরাধ হয়েছিল পোষা মুরগির দিকে তেড়ে যাওয়া, পাথর ছুঁড়ে হত্যা সদ্য মা হওয়া পথকুকুরকে! আটক যুবক
advertisement
advertisement
জানা গিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ঘুরে বাইক চুরি করত তারা। ওই বাইকগুলি পরে বিক্রি করে দিত সুন্দরবন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চক্রের একজন বাইক চুরি করত, অন্যজন নজর রাখতো এলাকায়। ধৃতরা হল অয়ন মন্ডল ও সৌমেন মন্ডল।
advertisement
পুলিশ সূত্রে খবর, ধৃত দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে করবে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, শুধু বারুইপুর নয়, বিভিন্ন থানায় এলাকায় তারা বাইক চুরির সঙ্গে যুক্ত। সেই বিষয়ে আরও খোঁজখবর পেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। সেখান থেকে আরও অনেক কিছু সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 03, 2026 3:40 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: মুহূর্তেই গায়েব হয়ে যেত বাইক, চলে যেত সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়! সব খেলা ফাঁস হল সিসিটিভি ফুটেজে










