South 24 Parganas News: পাকাপাকিভাবে হচ্ছে পাকা নিকাশি ব্যবস্থা, অবশেষে খুশির জোয়ার বারুইপুরে! এবার ঘুচবে দীর্ঘদিনের যন্ত্রণা

Last Updated:

South 24 Parganas News: দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বারুইপুরে। খোদার বাজার এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা,  অল্প বৃষ্টিতে ভেসে যায় এলাকা। তবে সমস্যার অবসান হতে চলেছে স্পিকার তথা বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।

+
খোদার

খোদার বাজার এলাকায় শুরু হয়েছে নিকাশি ব্যবস্থা নির্মাণের কাজ

দক্ষিণ ২৪ পরগনা, বারুইপুর, সুমন সাহা: দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বারুইপুরে। বারুইপুর খোদার বাজার এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা, অল্প বৃষ্টিতে ভেসে যায় এলাকা। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে এলাকার মানুষ বারবার সরব হয়েছে।
শুধু খোদার বাজার নয়, পাশাপাশি বারুইপুর পুরসভার বেশ কিছু জায়গা আছে, যেখানে প্রায় সারা বছরই কমবেশি জল জমে থাকে। আর বর্ষাকালে তো কথাই নেই। জল থইথই এলাকাগুলি শহর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। জমে থাকা নোংরা জলে পা দিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে।
আরও পড়ুন: কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া, মুহূর্তের মধ্যে কারখানার গোডাউনে ভয়াবহ আগুন! নরেন্দ্রপুরে হুলুস্থুল কাণ্ড, বরাতজোরে বড় বিপদ থেকে রক্ষা
এমনকী জল ঢুকে পড়ে ঘরের ভিতরেও। সম্প্রতি এমনই করুণ অভিজ্ঞতা হয়েছে গত বছর বর্ষাতেও। ওই এলাকায় একটি বড়সড় কাঁচা নর্দমা থাকলেও, সেই নর্দমার জল বের হওয়ার কোনও পথ নেই। যার কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল সবাইকে। তবে সমস্যার অবসান হতে চলেছে বিমান বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাস্তা ও নিকাশি ব্যবস্থার উদ্বোধন করেছেন তিনি। বিধায়কের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের প্রচেষ্টায় এই রাস্তা ও নিকাশি নালার কাজ শুরু হয়েছে। অবশেষে কাজ চালু হওয়ায় খুশি এলাকার মানুষজন। তাঁদের দাবি তাড়াতাড়ি এই কাজ শেষ হলে এলাকার মানুষ সামনের বর্ষা থেকে অনেকটা রেহাই পাবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: পাকাপাকিভাবে হচ্ছে পাকা নিকাশি ব্যবস্থা, অবশেষে খুশির জোয়ার বারুইপুরে! এবার ঘুচবে দীর্ঘদিনের যন্ত্রণা