advertisement

SIR in West Bengal: সুপ্রিম নির্দেশের পরও SIR জটিলতা অব্যাহত, ৮৫০৫ অফিসারকে নিয়ে মুখ্য সচিবের রিপোর্ট চাইল কমিশন

Last Updated:

SIR in West Bengal: জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্যের পাঠানো ৮৫০৫ জনের নামের তালিকা নিয়ে জটিলতা! যে নামের তালিকা পাঠানো হয়েছে তা নিয়ে একাধিক তথ্য চাইল নবান্নের থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

সুপ্রিম নির্দেশের পরও SIR জটিলতা অব্যাহত
সুপ্রিম নির্দেশের পরও SIR জটিলতা অব্যাহত
কলকাতা: জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্যের পাঠানো ৮৫০৫ অফিসারের নামের তালিকা নিয়ে জটিলতা! যে নামের তালিকা পাঠানো হয়েছে তা নিয়ে একাধিক তথ্য চাইল নবান্নের থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
তাঁদের বাড়ি কোন জেলায়, কোন জেলায় তাঁরা কাজ করেন, ভিজিলেন্স ক্লিয়ার রয়েছে? একাধিক তথ্য চেয়ে পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হবে কবে? সময়সীমার আগে চাকরি মিলবে তো? বড় খবর কমিশনের
নবান্নের তরফে জেলাশাসকদের থেকে মঙ্গলবার দুপুরের মধ্যেই তার রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জেলা থেকে যে আধিকারিকদের নাম দেওয়া হয়েছে তাঁদের এই সংক্রান্ত তথ্য মঙ্গলবার দুপুরের মধ্যেই জেলাশাসকদের পাঠানোর নির্দেশ নবান্নের তরফে দেওয়া হল বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
advertisement
আরও পড়ুন: পিএইচডি গবেষণাপত্রে ১০ শতাংশের বেশি AI ব্যবহার করা যাবে না, নয়া বিধি কলকাতা বিশ্ববিদ্যালয়ের
রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। অবিলম্বে এই রিপোর্ট দেওয়ার নির্দেশ রাজ্যের মুখ্য সচিবকে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকে দফতর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR in West Bengal: সুপ্রিম নির্দেশের পরও SIR জটিলতা অব্যাহত, ৮৫০৫ অফিসারকে নিয়ে মুখ্য সচিবের রিপোর্ট চাইল কমিশন
Next Article
advertisement
Arijit Singh: অরিজিৎ সিং-এর দোল! স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
  • দোলের দিন স্কুটারে বসা অরিজিতকে রং মাখাতে আসে পাড়ার কয়েকজন ছোট ছেলেমেয়ে

  • যাদের দেখে হাসেন অরিজিৎ৷ তবে বলেন, একটু কম রং দিতে!

  • হোলির দিনে, এই ভিডিওটি ভাইরাল, যদিও এটি পুরনো

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement