advertisement

চন্দ্রগ্রহণের রাতই বদলে দিতে পারে ভাগ্য! আজ চাঁদের আলোয় এই ৪ সহজ কাজ করে দেখুন...উন্নতি আটকাতে পারবে না কেউ!

Last Updated:

Chandra Grahan 2026: ৩ মার্চ দোলপূর্ণিমার দিনে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! জ্যোতিষশাস্ত্র মতে, এই সময় মনসংযোগ ও শুদ্ধ চিন্তাভাবনা ইতিবাচক প্রভাব ফেলে। গ্রহণের রাতে চাঁদের আলোয় ইচ্ছাপূরণের আচার পালন করা হয়। করে দেখুন এই ৪টি জিনিস।

চন্দ্রগ্রহণের রাতই বদলে দিতে পারে ভাগ্য! আজ চাঁদের আলোয় এই ৪ সহজ কাজ করে দেখুন...উন্নতি আটকাতে পারবে না কেউ!  (Representative Image:AI)
চন্দ্রগ্রহণের রাতই বদলে দিতে পারে ভাগ্য! আজ চাঁদের আলোয় এই ৪ সহজ কাজ করে দেখুন...উন্নতি আটকাতে পারবে না কেউ! (Representative Image:AI)
দোলপূর্ণিমার চাঁদ বরাবরই আবেগ, বিশ্বাস আর আচার-অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকে। তার উপর যদি সেই রাতেই চন্দ্রগ্রহণ ঘটে, তবে অনেকে একে মহাজাগতিক শক্তির বিশেষ মুহূর্ত বলে মনে করেন। জ্যোতিষশাস্ত্র ও বিভিন্ন আধ্যাত্মিক মতে, গ্রহণের সময় মনসংযোগ ও শুদ্ধ চিন্তাভাবনা জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই অনেকেই এই সময়টিকে ইচ্ছাপূরণ ও আত্মশুদ্ধির বিশেষ সুযোগ হিসেবে দেখেন।
৩ মার্চ দোলপূর্ণিমার দিন দুপুরে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। মঙ্গলবার দুপুর ৩টে ২০ মিনিট থেকে গ্রহণ শুরু হবে এবং ভারতের আকাশে তা দৃশ্যমান থাকবে। শাস্ত্রমতে গ্রহণ চলাকালীন ও গ্রহণের দিনে কিছু নিয়ম মানার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি, গ্রহণের রাতে চাঁদের আলোয় কয়েকটি সহজ আচার পালন করলে জীবনের নানা ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তৈরি হয় বলে বিশ্বাস করা হয়।
advertisement
advertisement
গ্রহণের রাতে ইচ্ছাপূরণের জন্য অনেকেই একটি নির্জন জায়গায় চাঁদের আলোয় বসে কাগজ বা ডায়েরিতে নিজের মনোবাসনা লিখে থাকেন। লেখার সময় সম্পূর্ণ মনোযোগ সেই ইচ্ছার উপর রাখা জরুরি বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, দৃঢ় আস্থা ও ইতিবাচক মানসিকতা থাকলে সেই লক্ষ্যপূরণের সম্ভাবনা বৃদ্ধি পায়।
advertisement
এছাড়া সন্ধ্যায় গ্রহণের চাঁদ দৃশ্যমান হলে একটি অ্যালুমিনিয়ামের পাত্রে জল ভরে তা চাঁদের আলোয় রেখে দেওয়া হয়। গ্রহণ শেষ হওয়ার পর সেই জল সাধারণ জলের সঙ্গে মিশিয়ে স্নান করলে আত্মশুদ্ধি ঘটে বলে প্রচলিত ধারণা রয়েছে।
গ্রহণ চলাকালীন ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখার উপরও জোর দেওয়া হয়। এই সময়ে নেতিবাচক ভাবনা এড়িয়ে নিজের কাম্য লক্ষ্য নিয়েই মনসংযোগ করার পরামর্শ দেওয়া হয়। গ্রহণ সমাপ্তির পর স্নান সেরে সাদা বস্ত্র বা সাদা রঙের অন্যান্য সামগ্রী গরিব ও দুস্থদের মধ্যে দান করলে শুভ ফল লাভ হয় এবং ইচ্ছাপূরণের সম্ভাবনা বৃদ্ধি পায় বলেও অনেকের বিশ্বাস।
advertisement
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
চন্দ্রগ্রহণের রাতই বদলে দিতে পারে ভাগ্য! আজ চাঁদের আলোয় এই ৪ সহজ কাজ করে দেখুন...উন্নতি আটকাতে পারবে না কেউ!
Next Article
advertisement
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
  • শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা

  • মঙ্গলবার জেলায় জেলায় টাঙানো হবে তালিকা!

  • কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement