advertisement

SIR Case at Supreme Court: ‘আমাদের নথি গ্রহণ করা হয়নি..,’ সুপ্রিম কোর্টে ফের সওয়াল মেনকা গুরুস্বামীর! আবেদনকারীদের হয়ে বললেন..

Last Updated:

আগামিকাল, মঙ্গলবার এসআইআর এর মূল আবেদনের শুনানির সঙ্গে এই আবেদনের শুনানি৷ আবেদন মঞ্জুর শীর্ষ আদালতের

মানেকা গুরুস্বামী
মানেকা গুরুস্বামী
নয়াদিল্লি: সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে ফের উল্লেখ করা হল বাংলার এসআইআর মামলার৷ আইনজীবী মেনকা গুরুস্বামী পিটিশনারদের হয়ে উল্লেখ করলেন, ‘‘আমাদের নাম বাদ গিয়েছে। আমাদের নথি গ্রহণ করা হয়নি। আমরা আগেও ভোট দিয়েছি, কিন্তু এবার আমাদের নথি গ্রহণ হয়নি।’’ প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভায় মনোনয়ন দাখিল করেছেন মেনকা গুরুস্বামী৷
এদিন মেনকার আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‘আমরা জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে করা আবেদন এভাবে শুনতে পারি না। ’’ উত্তরে মানেকা জানান, ‘‘সংবিধানে সেই সংস্থান রয়েছে৷’’ এই মামলাকে বাংলার অন‍্য এসআইআর মামলার সঙ্গে সংযুক্ত করার আবেদনও করেন একইসঙ্গে। আগামিকাল, মঙ্গলবার বাংলার এসআইআরের মূল মামলার সঙ্গে এই মামলাটিও শুনতে রাজি হয়েছে সর্বোচ্চ আদালত।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত রবিবার রাতেই রাজ্যে এসেছে কমিশনের ফুল বেঞ্চ৷ রয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার সহ ১২ জন সদস্য৷ কমিশন সূত্রের খবর, ইতিমধ্যেই বাম, কংগ্রেস, তৃণমূল ও বিজেপি দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে৷ বৈঠকে এসআইআর প্রক্রিয়া ও ভোটার তালিকা সংক্রান্ত কোনও মন্তব্য অবশ্য করতে রাজি হয়নি কমিশন৷ জানানো হয়েছে, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায়, তাঁরা এই প্রসঙ্গে কোনও মন্তব্য করবেন না৷
advertisement
ক’দিন আগেই রাজ্যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার দিনক্ষণ জানতে চেয়ে কমিশনকে চিঠি লিখেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেখানে সুপ্রিম কোর্টে নির্দেশিকা কমিশন অমান্য করছে বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR Case at Supreme Court: ‘আমাদের নথি গ্রহণ করা হয়নি..,’ সুপ্রিম কোর্টে ফের সওয়াল মেনকা গুরুস্বামীর! আবেদনকারীদের হয়ে বললেন..
Next Article
advertisement
'৬০ লাখ 'ডিলিট' ভোটারদের ফিরিয়ে এনেই ভোট করতে হবে...' জ্ঞানেশ কুমারদের সঙ্গে বৈঠকে দাবি সেলিমের
'৬০ লাখ ভোটারদের ফিরিয়ে এনেই ভোট করতে হবে...' জ্ঞানেশ কুমারদের সঙ্গে বৈঠকে দাবি সেলিমের
  • নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সর্বদলীয় বৈঠকে বড় দাবি জানাল সিপিআইএম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহাম্মদ সেলিম জানান, প্রশাসনিক আধিকারিকদের গাফিলতিতে সমস্যা হয়েছে এটা স্বীকার করেছে ফুল বেঞ্চ। তিনি বলেন, দলের তরফে সিপিএমএম দাবি রেখেছে, "নির্বাচন কমিশনকে তার সম্মান বজায় রাখতে হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement