advertisement

তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের! ফাঁসিদেওয়ায় মর্মান্তিক মৃত্যু দুইজনের

Last Updated:

শুক্রবার ভরদুপুরে শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় মর্মান্তিক ঘটনা। তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুই যুবকের। গুরুতর জখম এক। শুক্রবার দুপুরে ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপানি সংলগ্ন ঘোষপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম বাপ্পা ঘোষ (২২) এবং বিকি ঘোষ (২৩)।

ভয়াবহ দুর্ঘটনা (প্রতীকী চিত্র)
ভয়াবহ দুর্ঘটনা (প্রতীকী চিত্র)
ফাঁসিদেওয়া: শুক্রবার ভরদুপুরে শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় মর্মান্তিক ঘটনা। তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুই যুবকের। গুরুতর জখম এক। শুক্রবার দুপুরে ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপানি সংলগ্ন ঘোষপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম বাপ্পা ঘোষ (২২) এবং বিকি ঘোষ (২৩)। জখম যুবকের নাম বলাই ঘোষ। তিনি গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে খবর, একটি স্কুটারে চেপে তিন যুবক যাচ্ছিলেন। তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না। আচমকাই ওই স্কুটারের সামনে চলে আসে তেলবাহী ট্যাঙ্কারটি। তখন স্কুটারের চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে সোজা ট্যাঙ্কারে ধাক্কা মারেন। স্থানীয় সূত্রে খবর, ট্যাঙ্কারটির চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন স্কুটারে থাকা তৃতীয় যুবক। দুর্ঘটনার পরেই ট্যাঙ্কারের চালক পালিয়ে যান। জখম অবস্থায় স্থানীয়রা বলাই ঘোষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এই দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন পথ অবরোধ শুরু করেন। খবর পেয়ে রাঙাপানি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের সামনেই দীর্ঘক্ষণ অবরোধ ও বিক্ষোভ চলতে থাকে। আধ ঘণ্টারও বেশি ফাঁসিদেওয়া-মেডিক্যাল রোড অবরোধ করে রাখা হয়। তারপরে অবরোধ উঠে যায়। শিলিগুড়ি মহকুমার এক পুলিশ আধিকারিক এই বিষয়ে বলেন, “প্রাথমিকভাবে আমাদের কাছে খবর এসেছে যে স্কুটারটিতে তিনজন ছিলেন। কারও মাথাতেই হেলমেট ছিল না। ঘোষপাড়ার কাছে দুর্ঘটনা ঘটে।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/শিলিগুড়ি/
তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের! ফাঁসিদেওয়ায় মর্মান্তিক মৃত্যু দুইজনের
Next Article
advertisement
West Bengal Job Alert: রোজ ৩ হাজার টাকা বেতন! জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ, আজই আবেদন করুন
রোজ ৩ হাজার টাকা বেতন! জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ, আজই আবেদন করুন
  • উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ।

  • এমবিবিএস পাশ, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

  • আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement