Siliguri Municipal Corporation: শিলিগুড়িতে নাগরিক পরিষেবায় নতুন জোয়ার! অ্যাম্বুল্যান্স টু টোটো, একগুচ্ছ উপহার পুরনিগমের
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Madhab Das
Last Updated:
Siliguri Municipal Corporation: শিলিগুড়িতে নতুন উপহার। শহরের স্বাস্থ্য পরিষেবা এবং সাফাই ব্যবস্থাকে আরও উন্নত করতে একগুচ্ছ নতুন গাড়ি ও টোটো নামাল শিলিগুড়ি পৌরনিগম। মেয়রের হাত ধরে শুরু হওয়া এই পরিষেবা নাগরিক জীবনে কতটা স্বস্তি আনবে বলেই মনে করা হচ্ছে।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় শিলিগুড়িতে জনস্বাস্থ্য ও নাগরিক পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে নতুন পরিষেবার সূচনা করা হল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় ১৯ লক্ষ ৩২ হাজার ১৯৬ টাকার অর্থানুকূল্যে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
শিলিগুড়ি পুরনিগম প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে পরিষেবাগুলির উদ্বোধন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে শিলিগুড়ি পুরনিগমের ছয় নম্বর ওয়ার্ডে জনস্বাস্থ্য ও জরুরি পরিষেবার মান উন্নত করতে একটি নতুন অ্যাম্বুল্যান্স চালু করা হয়েছে। এর ফলে ওই এলাকার বাসিন্দারা দ্রুত চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
একইসঙ্গে শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ৩২ নম্বর ওয়ার্ড ও ১৯ নম্বর ওয়ার্ডে আবর্জনা পরিষ্কারের কাজে ব্যবহারের জন্য দু’টি নেট ভ্যান পরিষেবা চালু করা হয়েছে। এছাড়াও নাগরিক পরিষেবাকে আরও দ্রুত ও কার্যকর করতে তিনটি টোটো পরিষেবারও সূচনা করা হয়েছে, যা বিভিন্ন ওয়ার্ডে পুরসভার কাজে ব্যবহৃত হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, শহরের নাগরিক পরিষেবা আরও উন্নত ও দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, স্বাস্থ্য পরিষেবা, পরিচ্ছন্নতা এবং জরুরি পরিষেবাকে আরও শক্তিশালী করতে পুর নিগম ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। পুর নিগম সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে শিলিগুড়িতে জনস্বাস্থ্য, জরুরি পরিষেবা ও শহর পরিচ্ছন্নতার ক্ষেত্রে আরও গতি আসবে। পাশাপাশি নাগরিকদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পুরনিগমের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
Mar 10, 2026 3:15 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri Municipal Corporation: শিলিগুড়িতে নাগরিক পরিষেবায় নতুন জোয়ার! অ্যাম্বুল্যান্স টু টোটো, একগুচ্ছ উপহার পুরনিগমের









