advertisement

Siliguri News: পাহাড়ের সবুজ এবার শহরের বুকে! কালিংপংয়ের দুর্লভ ইনডোর–আউটডোর প্লান্টে জমজমাট শিলিগুড়ির পুষ্প মেলা 

Last Updated:

Siliguri News: শহরের কোলাহলের মাঝেই যেন পাহাড়ের শান্ত সবুজ এসে ধরা দিয়েছে। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চলা পুষ্প মেলায় এবছর দর্শনার্থীদের বিশেষ নজর কেড়েছে কালিম্পং থেকে আনা পাহাড়ি ইনডোর ও আউটডোর গাছের সম্ভার।

+
শহরে

শহরে পাহাড়ি ছোঁয়া!

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শহরের কোলাহলের মাঝেই যেন পাহাড়ের শান্ত সবুজ এসে ধরা দিয়েছে। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চলা পুষ্প মেলায় এবছর দর্শনার্থীদের বিশেষ নজর কেড়েছে কালিম্পং থেকে আনা পাহাড়ি ইনডোর ও আউটডোর গাছের সম্ভার। সাধারণত পাহাড়ি এলাকায় দেখা যায় এমন এই গাছগুলি শহরের মেলায় একেবারেই নতুন মাত্রা যোগ করেছে।
মেলার কালিম্পং স্টলে সাজানো রয়েছে Geranium, Dancing Doll, Calencho, Staghorn Ferns, Golden Chicken Fern-সহ একাধিক দুর্লভ ও আকর্ষণীয় ভ্যারাইটি। এক একটি গাছের গঠন ও রং এতটাই আলাদা যে চোখ ফেরানো দায়। ঘর সাজাতে বা হোম ডেকরের জন্য এই গাছগুলি যে আদর্শ, তা বলাই বাহুল্য। গাছগুলির দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই—৩০০ টাকা থেকে শুরু করে প্রায় ৩০০০ টাকা পর্যন্ত।
advertisement
আরও পড়ুন- ৫০০ বছর পর হোলিতে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ…! ৩ রাশির জীবন নরক, চরম দুঃখ-কষ্ট, পদে পদে ভয়ঙ্কর বিপদ
৫ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই পুষ্প মেলায় নানান রকম ফুল, ফল ও গাছের সমাহার থাকলেও এবছর কালিম্পং এর এই পাহাড়ি স্টলই হয়ে উঠেছে মেলার অন্যতম আকর্ষণ। যারা গাছ ভালবাসেন কিংবা ঘরে একটু আলাদা ধরনের সবুজ আনতে চান, তাঁদের জন্য এই স্টল কার্যত সেরা ঠিকানা।
advertisement
advertisement
আরও পড়ুন-‘দেহব্যবসা’ করাটাই কাল হল…! ৩৪-এ অকালে মৃত্যু বলি সুন্দরীর, শ্মশানে নিয়ে যাওয়ারও ছিল না কেউ, বলুন তো কে এই নায়িকা?
এ বিষয়ে সংশ্লিষ্ট নার্সারির মালিক শ্রবণ রায় জানান, ‘এবছর আমরা Geranium, Dancing Doll, Calencho, Staghorn Ferns, Golden Chicken Fern-এর মতো বেশ কিছু বিশেষ ভ্যারাইটি নিয়ে এসেছি। এগুলি দেখতে যেমন সুন্দর, তেমনই দামের দিক থেকেও মানুষের নাগালের মধ্যে। ঠিকভাবে ঘরে সাজালে এবং পরিচর্যা করলে এই গাছগুলি ঘরের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেবে।’
advertisement
অন্যদিকে, কালিম্পং নিবাসী প্রশান্ত শর্মা, যিনি এবছর মেলায় অংশগ্রহণ করেছেন, তিনি বলেন, ‘কালিংপংয়ের পরিবেশ খুবই অনুকূল হওয়ায় সেখানে নানা ধরনের সুন্দর গাছপালা স্বাভাবিকভাবেই ভালভাবে বেড়ে ওঠে। সঠিক পরিচর্যা করলে এই গাছগুলি ঘরের ভেতরেও দারুণ মানিয়ে যায়। এবছর সেরকমই কিছু প্লান্ট নিয়ে এসেছি, যা সমতলের বাড়িতেও আলাদা সৌন্দর্য এনে দিতে পারে।’ সব মিলিয়ে বলা যায়, পাহাড়ের মাটিতে বড় হয়ে ওঠা এই সবুজ সম্ভার এখন শিলিগুড়ির শহরবাসীর হাতের নাগালে—যা পুষ্প মেলাকে আরও এক ধাপ আকর্ষণীয় করে তুলেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri News: পাহাড়ের সবুজ এবার শহরের বুকে! কালিংপংয়ের দুর্লভ ইনডোর–আউটডোর প্লান্টে জমজমাট শিলিগুড়ির পুষ্প মেলা 
Next Article
advertisement
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা, জেনে নিন
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা
  • ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড !

  • আবার কি ফিরবে শীত?

  • কতটা নামতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement