advertisement

Election Commission: রবি-রাতেই বাংলায় কমিশনের ফুল বেঞ্চ, চলবে দফায় দফায় বৈঠক! ভোট ঘোষণা কবে?

Last Updated:

Election Commission: রাজ্যের এসআইআর ও ভোট প্রস্তুতি নিয়ে প্রাথমিক আলোচনা হতে সোমবার থেকেই। রবিবার রাতেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে বাংলায়। ভোটের দামামা বেজেই গেল?

রবিবার রাতেই মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক
রবিবার রাতেই মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক
কলকাতা: রবিবার রাতেই মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। রাত ১০টা নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল ও স্পেশ্যাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত বৈঠক করবেন বলেই কমিশন সূত্রে খবর। রাজ্যের এসআইআর ও ভোট প্রস্তুতি নিয়ে প্রাথমিক আলোচনা হতে চলেছে বলেই কমিশন সূত্রে খবর।
রবিবার সন্ধেয় রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে পর্যালোচনার জন্য শহরে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার ও মঙ্গলবার দফায় দফায় বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। সোমবার সকাল ১০টা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করবে। তারপর সোমবারই দুপুরে ১টা থেকে বিভিন্ন জেলার জেলাশাসক পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নিয়ে দিনব্যাপী এই বৈঠক করবে কমিশনের ফুলবেঞ্চ।
advertisement
আরও পড়ুন: আচমকা ট্রেনের কামরায় মহিলাকে দেখতে উপচে পড়ল ভিড়! স্টপেজ ছাড়াই ট্রেন থামল বেলদায়, তারপর? খুশির খবর
মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন প্রতিনিধিদের নিয়ে বৈঠক করার পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি ও রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। বুথ লেভেল অফিসারদের সঙ্গেও সাক্ষাৎ করবে কমিশনের ফুল বেঞ্চ।
advertisement
এরপর নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ইআরও, এইআরও, এবং বুথস্তরের কর্মীদের সঙ্গেও বৈঠক করবে। পাশাপাশি জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করা হবে। বিভিন্ন জেলার পুলিশ আধিকারিকরা নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কমিশনকে বিস্তারিত রিপোর্ট দেবেন। এই সফরকে ঘিরে রাজ্যের নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ফের বাংলাদেশে নিশানায় সংখ্যালঘুরা, কুমিল্লায় মন্দিরে বিস্ফোরণ! পুরোহিত-সহ আহত ৪
SIR-এর চূড়ান্ত তালিকা বেরনোর পর থেকেই সপ্তমে রাজ্য় রাজনীতি! প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বাদের প্রতিবাদে, শুক্রবার থেকে ধর্মতলায় ধরনা দিচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই পরিস্থিতিতে রবিবার রাজ্য়ে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার রাতেই পৌঁছে যাবেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, SIR পদ্ধতি, অন্য়তম স্বচ্ছ পদ্ধতি, যেটা, কারা যোগ্য় ভোটার, তা নিশ্চিত করে। যোগ্য়তার মধ্য়ে রয়েছে বয়স ১৮ বছরের ঊর্ধ্বে, ভারতের নাগরিক।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Election Commission: রবি-রাতেই বাংলায় কমিশনের ফুল বেঞ্চ, চলবে দফায় দফায় বৈঠক! ভোট ঘোষণা কবে?
Next Article
advertisement
Siuri Station: বীরভূমবাসীর ব্যাপক সুবিধা, সিউড়ি স্টেশন হল আধুনিক মানের, জুড়ে গেল শহরের দুই প্রান্ত
বীরভূমবাসীর ব্যাপক সুবিধা, সিউড়ি স্টেশন হল আধুনিক মানের, জুড়ে গেল শহরের দুই প্রান্ত
  • সিউড়ি স্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে

  • ৫ কোটি টাকা ব্যয়ে পুনর্গঠিত সিউড়ি স্টেশন

  • অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে বাংলায় মোট ১০১ রেলওয়ে স্টেশন পুনর্গঠিত হচ্ছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement