advertisement

Shiv Chaturdashi Jalpesh Mandir: শিব চতুর্দশীতে জল্পেশ মন্দিরে নয়া নিয়ম! চালু হচ্ছে দু'রকমের টিকিট, জানুন বাকি বন্দোবস্ত

Last Updated:

Shiv Chaturdashi Jalpesh Mandir: জল্পেশ মন্দিরে উপচে পড়া ভিড় সামলাতে অভিনব পদক্ষেপ নিল মন্দির কমিটি। সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি দ্রুত দর্শনের জন্য চালু করা হচ্ছে বিশেষ টিকিট ব্যবস্থা। সিসিটিভি নজরদারি থেকে শুরু করে পানীয় জলের সুব্যবস্থা—ভক্তদের সুবিধার্থে ঢেলে সাজানো হচ্ছে মন্দির চত্বর।

+
জল্পেশ

জল্পেশ মন্দির

জলপাইগুড়ি, সুরজিৎ দে: আর দিন কয়েক পরেই শিব চতুর্দশী। কী কী নিয়ম নীতি রয়েছে এবছরের জল্পেশ মন্দিরে? কীভাবেই বা এত ভিড় সামলে পুজো দেবেন? জানুন বিস্তারিত।
জলপাইগুড়িতে শিব চতুর্দশী মানেই জল্পেশের ঐতিহ্যবাহী শৈব তীর্থে পুজো আর জমজমাট মেলা। সেই মহেন্দ্রক্ষণকে সামনে রেখে ইতিমধ্যেই ভক্তসমাগমে মুখর হয়ে উঠেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ শিবতীর্থ জল্পেশ মন্দির। বাবা জল্পেশ্বরের মাথায় জল ঢালার আশায় দূরদূরান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেছেন। ভক্তদের সুবিধার্থে এবছর বিশেষ উদ্যোগ নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
advertisement
advertisement
মন্দিরে প্রবেশের জন্য চালু করা হয়েছে দুই ধরনের টিকিট ব্যবস্থা। সাধারণ টিকিটের মূল্য রাখা হয়েছে ২০ টাকা এবং দ্রুত দর্শনের জন্য স্পেশ্যাল টিকিটের মূল্য ১০০ টাকা। মন্দিরের গর্ভ গৃহে প্রবেশ করেই শিবের মাথায় জল ঢালা যাবে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শিব চতুর্দশীর দিন রাত ৮টা থেকেই জল ঢালার আনুষ্ঠানিকতা শুরু হবে। উৎসবের আমেজে জল্পেশ মন্দির যেন নতুন রূপে সেজে উঠছে। চিনা টুনি লাইট ও ট্রেড লাইটে ঝলমল করছে গোটা মন্দির চত্বর। সন্ধ্যা নামলেই আলোয় আলোয় আলোকিত হয়ে উঠছে শিবধামের প্রতিটি কোণ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। মন্দির ও সংলগ্ন এলাকায় বসানো হয়েছে একাধিক সিসি ক্যামেরা, বাড়ানো হয়েছে নজরদারি। এদিকে, ভক্তদের যাতায়াত আরও সহজ করতে বড় ভূমিকা নিচ্ছে জর্দা নদীর উপর রাজ্য সরকারের অনুদানে নির্মিত নতুন সেতু। শিব চতুর্দশী উপলক্ষে মন্দির সংলগ্ন এলাকায় বসছে ঐতিহ্যবাহী মেলা, যার ফলে গোটা জল্পেশ চত্বরজুড়ে এখন সাজো সাজো রব। ভক্তি, বিশ্বাস আর উৎসবের আনন্দে শিব চতুর্দশীকে ঘিরে জল্পেশ মন্দির প্রাঙ্গণে এখন কার্যত উত্তরবঙ্গের এক আধ্যাত্মিক মিলনক্ষেত্র!
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Shiv Chaturdashi Jalpesh Mandir: শিব চতুর্দশীতে জল্পেশ মন্দিরে নয়া নিয়ম! চালু হচ্ছে দু'রকমের টিকিট, জানুন বাকি বন্দোবস্ত
Next Article
advertisement
RG Kar Hospital: 'সিঁড়ি বেয়ে উঠতে গিয়েছে বাবা পড়ে যায়, আমি ধরে ফেলি! ওখানেই...' আরজি করের ঘটনায় যা বললেন মৃতের ছেলে
'সিঁড়ি বেয়ে উঠতে গিয়েছে বাবা পড়ে যায়, আমি ধরে ফেলি! ওখানেই...' আরজি করের ঘটনায় যা বললেন মৃতের ছেলে
  • অব্যবস্থার কারণে বিশ্বজিৎ সামন্তের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ

  • বিশাল সামন্ত জানান, বাবাকে সিঁড়ি দিয়ে ওপরে তুলতে গিয়ে পড়ে যান

  • সচল লিফটের তথ্য না জানানোয় পরিবারের ক্ষোভ প্রকাশ পেয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement