advertisement

Howrah 6 Students Accident: মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা! বাইক গাছে ধাক্কা মারতে ছিটকে পড়ল ৬ ছাত্র

Last Updated:

মাধ্যমিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে ৬ জন পরীক্ষার্থী, শুক্রবার জগৎবল্লভপুর থানার অন্তর্গত পাঁতিহাল মনসাতলা এলাকায় দুর্ঘটনা!

মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পরীক্ষার্থী
মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পরীক্ষার্থী
বড়গাছিয়া, হাওড়া: মাধ্যমিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে ৬ জন পরীক্ষার্থী! শুক্রবার জগৎবল্লভপুর থানার অন্তর্গত পাঁতিহাল মনসাতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে একাধিক ছাত্র, ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যে ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়গাছিয়া প্রিয়নাথ পাঠশালার পরীক্ষাকেন্দ্র পরীক্ষাসেন্টার হাঁটাল বিশালাক্ষী হাই স্কুলে। পরীক্ষা কেন্দ্রে থেকে কয়েক কিমি দূরত্বে বাড়ি। পরীক্ষা দিয়ে সন্তোষপুরের ৬ জন ছাত্র দু’টি মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিল। বড়গাছিয়া লক ফ্যাক্টরি ও সাদৎপুরের মধ্যবর্তী রাস্তায় পৌঁছলে হঠাৎ সামনের বাইকটি হারায়। পিছনে থাকা বাইকটিও নিয়ন্ত্রণ হারায়, একটি বাইক সোজা রাস্তার ধারে থাকা গাছে ধাক্কা মারে।
advertisement
advertisement
দুর্ঘটনায় দুই বাইকে থাকা মোট ৬ জন ছাত্রই আহত হয়। ঘটনা ঘটতেই স্থানীয় মানুষ ও পথচলতিরা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহতের চিকিৎসা করা হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও তৌহিদ মিদ্দা নামের এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন বলে জানা গেছে।
advertisement
বেপরোয়া বাইক চালানোর জেরে দুর্ঘটনা বলেই অনুমান। চালক ও আরোহীদের মাথায় হেলমেট না থাকায় আরও বেশি সমস্যা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah 6 Students Accident: মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা! বাইক গাছে ধাক্কা মারতে ছিটকে পড়ল ৬ ছাত্র
Next Article
advertisement
Rinku Majumdar: ভোটের টিকিট না-পেয়ে ক্ষুব্ধ রিঙ্কু, 'আলোচনা' করতে সোজা সল্টলেকের বিজেপি দফতরে হাজির দিলীপ-জায়া
ভোটের টিকিট না-পেয়ে ক্ষুব্ধ রিঙ্কু, 'আলোচনা' করতে সোজা সল্টলেকের বিজেপি দফতরে হাজির দিলীপ-জায়া
  • ভোটের টিকিট না-পেয়ে ক্ষুব্ধ রিঙ্কু মজুমদার

  • পার্টির সঙ্গে আলোচনা করতে সল্টলেকের বিজেপি দফতরে রিঙ্কু

  • দিলীপের প্রচারে খড়্গপুরেও যাবেন রিঙ্কু

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement