advertisement

Jalpesh Temple: শিবরাত্রিতে ভক্তিস্রোতে ভাসল জল্পেশ মন্দির! অসম-নেপাল থেকেও ভক্তের সমাগম, রেকর্ড ভিড় জলপাইগুড়ির শিব ধামে

Last Updated:

Jalpaiguri Jalpesh Temple: মহাশিবরাত্রিতে ভক্তিস্রোতে মেতে উঠেছে জলপাইগুড়ির জল্পেশ মন্দির। এই বছর রেকর্ড সংখ্যক ভিড়। ভক্তদের সুরক্ষায় কড়া নিরাপত্তার চাদরে মোড়া মন্দির চত্বর। শিবরাত্রিকে কেন্দ্র করে শুরু হয়েছে দশ দিনের জল্পেশ মেলা।

+
জল্পেশ

জল্পেশ মন্দির

জলপাইগুড়ি, সুরজিৎ দে: কড়া নিরাপত্তার চাদরে মোড়া জল্পেশ মন্দিরে। রেকর্ড সংখ্যক ভিড় মহাশিবরাত্রিতে। উৎসবে জমজমাট মন্দির প্রাঙ্গণ। মহাশিবরাত্রিতে ভক্তিস্রোতে মেতে উঠেছে জলপাইগুড়ির জল্পেশ মন্দির। শিবরাত্রি উপলক্ষে উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শৈবধাম জল্পেশ মন্দিরে সোমবার সকাল থেকেই উপচে পড়ছে ভক্তদের ভিড়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের ঢলে মুখরিত মন্দির চত্বর।
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে অবস্থিত এই প্রাচীন শিবতীর্থে মহাশিবরাত্রি মানেই ভক্তি, নিষ্ঠা আর আবেগের এক অনন্য মিলন। সকাল থেকেই শিবলিঙ্গে জল ঢালতে ও পুজো দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন পুণ্যার্থীরা। ধৈর্য আর বিশ্বাসে ভর করে একে একে তাঁরা প্রবেশ করছেন গর্ভগৃহে।
আরও পড়ুনঃ জয়ন্তী মহাকাল দর্শনে আর চিন্তা নেই! পাহাড়ের দুর্গম পথে ভক্তদের পরিষেবায় ওয়াংদিরা, ‘হর হর মহাদেব’ বলে বেরিয়ে পড়ুন শিবতীর্থে
প্রশাসন সূত্রে দাবি, এ বছর ভিড়ের সংখ্যা আগের সব রেকর্ড ছাপিয়ে যেতে পারে। প্রতিবছরের মতো এ বছরও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য অসম এবং প্রতিবেশী দেশ নেপাল থেকেও ভক্তরা আসেন মহাদেবের মাথায় জল ঢালতে। মহাশিবরাত্রিকে কেন্দ্র করে শুরু হয়েছে দশ দিনব্যাপী জল্পেশ মেলা। ভক্তিমূলক পরিবেশনা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মাথায় ছিল না হেলমেট! বাজার থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মুর্শিদাবাদে তরতাজা যুবকের করুণ পরিণতি, শোকে পাথর পরিবার
শিবরাত্রি উপলক্ষে রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির এলাকা। নিরাপত্তার দিকটিও বিশেষভাবে নজরে রাখা হয়েছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি মোতায়েন রয়েছে ভলান্টিয়ার ও সিভিল ডিফেন্স কর্মীরা। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলছে সার্বক্ষণিক নজরদারি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, জল্পেশ মন্দির সারা বছরই শিবভক্তদের কাছে এক আকর্ষণের কেন্দ্র। বিশেষ করে শ্রাবণ মাসে এখানে ভক্তসমাগম চোখে পড়ার মতো। মহাশিবরাত্রির দিনে সেই ভক্তিস্রোত যেন আরও গভীর, আরও আবেগময় যা জল্পেশকে এক জীবন্ত আধ্যাত্মিক অভিজ্ঞতায় পরিণত করে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpesh Temple: শিবরাত্রিতে ভক্তিস্রোতে ভাসল জল্পেশ মন্দির! অসম-নেপাল থেকেও ভক্তের সমাগম, রেকর্ড ভিড় জলপাইগুড়ির শিব ধামে
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement