advertisement

মনোনয়নের শেষ দিন আজ, রাজ্যসভা নির্বাচনের ৫ আসনে মনোনয়ন জমা দেবে তৃণমূল ও বিজেপি

Last Updated:

রাজ্যসভা নির্বাচনের মনোনয়নের শেষ দিন আজ পশ্চিমবঙ্গে। রাজ্যসভার পাঁচ জন প্রার্থীই মনোনয়ন জমা দেবেন। তৃণমূলের তরফে প্রাক্তন আইপিএস রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মানেকা গুরুস্বামী এবং বাবুল সুপ্রিয় মনোনয়ন দাখিল করবেন।

রাজ্যসভার ৫ আসনে মনোনয়ন জমা দেবে তৃণমূল ও বিজেপি
রাজ্যসভার ৫ আসনে মনোনয়ন জমা দেবে তৃণমূল ও বিজেপি
আবীর ঘোষাল, কলকাতা: দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনে ভোট হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনও রয়েছে। বিধায়কদের সংখ্যার নিরিখে চারটি আসনে তৃণমূল এবং একটিতে বিজেপির জয় নিশ্চিত। গত বৃহস্পতিবার ভোটের বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। ওই দিন থেকেই যাবতীয় তৎপরতা শুরু করে দুই যুযুধান শিবির। কিন্তু কোনও পক্ষই তাড়াহুড়ো করতে চাইছিল না। তাই আজ, বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তৃণমূল কংগ্রেস ও বিজেপি ৫ প্রার্থী মনোনয়ন জমা দিতে চলেছে রাজ্য বিধানসভায়।
রাজ্যসভা নির্বাচনের মনোনয়নের শেষ দিন আজ পশ্চিমবঙ্গে। রাজ্যসভার পাঁচ জন প্রার্থীই মনোনয়ন জমা দেবেন। তৃণমূলের তরফে প্রাক্তন আইপিএস রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মানেকা গুরুস্বামী এবং বাবুল সুপ্রিয় মনোনয়ন দাখিল করবেন। পাশাপাশি, বিজেপির তরফে মনোনয়ন জমা দেবেন রাহুল সিং। শুক্রবার স্ক্রুটিনির দিন রয়েছে। ৯ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ওই দিন জয়ীর শংসাপত্র পেয়ে যাবেন মনোনয়নকারীরা। যদিও ১৬ মার্চ রাজ্যসভা ভোটের দিন ধার্য হয়েছে। যে হেতু কোনও অতিরিক্ত প্রার্থী মনোনয়ন দেননি, তাই ভোট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
advertisement
advertisement
আগামী ২ এপ্রিল রাজ্যসভায় মেয়াদ শেষ হচ্ছে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সমাজকর্মী সাকেত গোখলে এবং তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। মৌসম বেনজির নূরের মেয়াদও এই সময়েই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জানুয়ারি মাসে তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদপদ ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেন। তাই তাঁর আসন আগে থেকেই শূন্য হয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস পাঠাতে চলেছে রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার, রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, আইনজীবী মানেকা গুরুস্বামী ও অভিনেত্রী কোয়েল মল্লিককে। বিজেপির তরফে প্রার্থী হল রাহুল সিনহা।
advertisement
ঋতব্রত মাত্র দেড় বছরের ভাঙা মেয়াদে রাজ্যসভায় কাজ করার সুযোগ পেয়েছেন। আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন প্রাক্তন আমলা জহর সরকার। সেই শূন্য আসনেই ঋতব্রতকে সংসদে পাঠায় তৃণমূল। এই স্বল্প সময়েই সংসদে তাঁর কাজে সন্তুষ্ট দল। কিন্তু তৃণমূলের একাংশের দাবি, বিধানসভা নির্বাচনে ঋতব্রতকে প্রার্থী করতে চায় দল। শেষপর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা। আরটিআই কর্মী সাকেত আবার লুইজিনহো ফেলেইরোর ছেড়ে দেওয়া আসনে রাজ্যসভায় গিয়েছিলেন। তিনিও রাজ্যসভায় পূর্ণাঙ্গ মেয়াদ পাননি। রাহুল সিনহা দীর্ঘদিনের বিজেপি নেতা তাঁকে রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি। আবার বাবুল সুপ্রিয় দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ থেকেছেন মোদি ক্যাবিনেটে। তাঁকে আবার উচ্চকক্ষে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজনীতিতে একেবারে নতুন মুখ হিসাবে যাচ্ছেন রাজীব কুমার, মেনকা গুরুস্বামী ও কোয়েল মল্লিক।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
মনোনয়নের শেষ দিন আজ, রাজ্যসভা নির্বাচনের ৫ আসনে মনোনয়ন জমা দেবে তৃণমূল ও বিজেপি
Next Article
advertisement
Indian Railway: সেলফি তুলুন, রেলওয়ানে ভ্রমণ করুন... পূর্ব রেলের প্ল্যাটফর্মের ভোলবদল! প্রধান জংশনগুলিতে বিশেষ নজর
সেলফি তুলুন, রেলওয়ানে ভ্রমণ করুন... পূর্ব রেলের প্ল্যাটফর্মের ভোলবদল
  • পূর্ব রেল ৬-১২ মার্চ রেলওয়ান অ্যাপ ইনস্টলেশন সপ্তাহ পালন করবে

  • |ভলান্টিয়াররা যাত্রীদের রেলওয়ান অ্যাপের সুবিধা বোঝাতে প্ল্যাটফর্মে থাকবেন

  • শিয়ালদহ, হাওড়া, আসানসোল ও মালদা স্টেশনে প্রমোশনাল বুথ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement