advertisement

TMC Rajib Banerjee: ডেবরায় মহিলাদের সঙ্গে মিছিল করে প্রচারে রাজীব ব্যানার্জী, ‘বহিরাগত’ ইস্যুতে পাল্টা জবাব

Last Updated:

TMC Rajib Banerjee: পশ্চিম মেদিনীপুরের ডেবরায় মহিলা কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী রাজীব ব্যানার্জী। বৈঠক ও মিছিলের মাধ্যমে প্রচার চালানোর পাশাপাশি ‘বহিরাগত’ ইস্যুতেও বিজেপিকে পাল্টা জবাব দেন তিনি।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব বন্দ‍্যোপাধ‍্যায়
তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব বন্দ‍্যোপাধ‍্যায়
দিগ্বিজয় মাহালি, ডেবরা, পশ্চিম মেদিনীপুর: ডেবরা বাজারে মহিলাদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব বন্দ‍্যোপাধ‍্যায়, বিজেপির বহিরাগত তকমার উত্তরও দেন তিনি। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজারের একটি বেসরকারি আবাসে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন ডেবরা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব ব্যানার্জী। সঙ্গে ছিলেন ডেবরা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমিনা খাতুন মান্না, তৃণমূল নেতা সীতেশ ধাড়া,বিবেকানন্দ মুখার্জি সহ অনান্যরা।বৈঠক শেষে ডেবরা বাজারে মহিলা কর্মীদের নিয়ে মিছিল করে প্রচার করেন রাজীব ব্যানার্জী।পাশাপাশি এদিন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
advertisement
উল্লেখ‍্য, বুধবার থেকেই জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নকশালবাড়ি, ডাবগ্রাম ফুলবাড়ি ও ময়নাগুড়িতে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
মঙ্গলবার দুপুরের পর উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গের তিনটি সভা শেষ করার পর দুর্গাপুরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুর্গাপুর থেকেই পাণ্ডবেশ্বর ও দুবরাজপুর এর জনসভাতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে মোট পাঁচটি নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে দুদিনের কর্মসূচি চূড়ান্ত হলো মুখ্যমন্ত্রীর বলেই সূত্রের খবর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
TMC Rajib Banerjee: ডেবরায় মহিলাদের সঙ্গে মিছিল করে প্রচারে রাজীব ব্যানার্জী, ‘বহিরাগত’ ইস্যুতে পাল্টা জবাব
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement