advertisement

Toto New Rule: টোটো চলাচল নিয়ে বিরাট সিদ্ধান্ত পুরুলিয়া পৌরসভার! জারি নতুন নিয়ম, না মানলে রাস্তায় নামানো বন্ধ

Last Updated:

Purulia Toto New Rule: পুরুলিয়া শহরের নিত্যদিনের সমস্যা যানজট। এই যানজট নিয়ন্ত্রণ করতে ও অবৈধ টোটোর দৌরাত্ম্য রুখতে কিউআর কোড পরিষেবা চালু করল পুরুলিয়া পৌরসভা। ‌ এই কাজের রূপরেখা প্রস্তুত করে ময়দানে নেমেছেন পুরুলিয়া পৌরসভার কর্মী, আরটিও ও ট্রাফিক পুলিশের কর্মীরা।

+
টোটোতে

টোটোতে কিউআর কোড চালু

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: পুরুলিয়া শহরের নিত্যদিনের সমস্যা যানজট। এই যানজট নিয়ন্ত্রণ করতে ও অবৈধ টোটোর দৌরাত্ম্য রুখতে কিউআর কোড পরিষেবা চালু করল পুরুলিয়া পৌরসভা। ‌ এই কাজের রূপরেখা প্রস্তুত করে ময়দানে নেমেছেন পুরুলিয়া পৌরসভার কর্মী, আরটিও ও ট্রাফিক পুলিশের কর্মীরা। ‌পুরুলিয়া শহরের এমএস ইনডোর স্টেডিয়ামে টোটোতে কিউআর কোড দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য টোটো চালকদের ডিজিটাল পরিচিতি ও সুরক্ষিত যাত্রা ব্যবস্থা। এই দিন প্রায় ২১২ জন টোটো চালককে কিউআর কোড প্রদান করা হয়।
এ বিষয়ে আরটিও আধিকারিক দিলীপ মাহাতো বলেন, “সারা বঙ্গ জুড়ে টোটোর সমস্যা রয়েছে। তাই পুরুলিয়া শহরে আমরা টোটো নিয়ন্ত্রণের জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছি। এটা যদি আমরা সফল হই তাহলে সমস্ত জায়গাতেই টোটো চলাচলের উপর হ্রাস টানা যাবে। যানজটের সমস্যা মিটবে।”
advertisement
advertisement
এ বিষয়ে টোটো চালকেরা বলেন, “টোটো নিয়ন্ত্রণের জন্য যে উদ্যোগ নেওয়া হচ্ছে তাতে তারা সহমত। এতে তাদের কাজ করতে যেমন সুবিধা হবে তেমনই শহরের যানজট নিয়ন্ত্রণে থাকবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়া শহরে লোকসংখ্যা প্রায় দু’লক্ষের বেশি। এতে পরিবহণ ব্যবস্থার উপর প্রবল চাপ সৃষ্টি হচ্ছে। এর উপরে শহরে প্রায় ছয় থেকে সাত হাজার টোটো চলছে। তাদের মধ্যে অনেক টোটোর রেজিস্ট্রেশন নেই। এক্ষেত্রে যানজট নিয়ন্ত্রণ করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে প্রশাসনের কাছে। তাই এই কড়া পদক্ষেপ গ্রহণ করল পৌরসভা ও প্রশাসন। ‌এখন দেখার বিষয় এই ব্যবস্থা কতটা সুদূরপ্রসারী হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Toto New Rule: টোটো চলাচল নিয়ে বিরাট সিদ্ধান্ত পুরুলিয়া পৌরসভার! জারি নতুন নিয়ম, না মানলে রাস্তায় নামানো বন্ধ
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement