Purulia: প্রথম বর্ষের ছাত্রকে র্যাগিং-এর অভিযোগ পুরুলিয়া মেডিক্যাল কলেজে
- Published by:Rukmini Mazumder
- local18
Last Updated:
পুরুলিয়া মেডিক্যাল কলেজে শোরগোল, অভিযোগ উঠল প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াকে র্যাগিং-এর
পুরুলিয়া: পুরুলিয়া মেডিক্যাল কলেজে র্যাগিং-এর অভিযোগ।পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াকে র্যাগিং ও মারধরের আভিযোগ উঠল দ্বিতীয় এবং চতুর্থ বর্ষের দুই ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে শোরগোল পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
জানা যায়, আহত ডাক্তারি পড়ুয়ার নাম মেহবুব ইসলাম, বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে। যে দুই ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে র্যাগিং-এর অভিযোগ ওঠে, তাদের নাম ঋষভ সিং ও অয়ন বাগচি।অভিযোগ, গত ১ ফেব্রুয়ারি প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াদের র্যাগিং করছিল ঋষভ সিং এবং অয়ন বাগচি নামে দুই ডাক্তারি পড়ুয়া। অভিযোগ ওঠে, মেহবুব ইসলামকে র্যাগিং করার সময় প্রথম বর্ষেরই ডাক্তারি পড়ুয়াদের ‘নির্দেশ’ দেওয়া হয় তাকে মারধরের! এখানেই শেষ নয়! প্রথম বর্ষের পড়ুয়াদের হুমকি দেওয়া হয়, যদি না তাঁরা মেহবুবকে মারধর করে, তবে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাধ্য হয়ে প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ারা মেহবুব ইসলামকে মারধর করে। গুরুতর আহত হন মেহবুব ইসলাম। খবর পেয়ে শুক্রবার পরিবারের লোকজন পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এসে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায়। শুক্রবার দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থ নেওয়ার দাবি জানিয়েছেন আহত ডাক্তারি পড়ুয়া এবং তার পরিবার।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Feb 06, 2026 7:52 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia: প্রথম বর্ষের ছাত্রকে র্যাগিং-এর অভিযোগ পুরুলিয়া মেডিক্যাল কলেজে










