advertisement

মাধ্যমিক চলাকালীন গুসকরায় আচমকা মৌমাছির হামলা! হাসপাতালে সাত পরীক্ষার্থীর অভিভাবক

Last Updated:

গুসকরা পি.পি ইনস্টিটিউশনে মাধ্যমিক চলাকালীন মৌমাছির হামলায় সাতজন অভিভাবক, এক ট্রাফিক পুলিশ ও পথচারী আহত হন, পরীক্ষার্থীরা নিরাপদ, প্রশাসন সতর্কতা জারি করেছে।

মাধ্যমিক চলাকালীন গুসকরায় আচমকা মৌমাছির হামলা! হাসপাতালে সাত পরীক্ষার্থীর অভিভাবক (Representative Image)
মাধ্যমিক চলাকালীন গুসকরায় আচমকা মৌমাছির হামলা! হাসপাতালে সাত পরীক্ষার্থীর অভিভাবক (Representative Image)
পূর্ব বর্ধমানের গুসকরায় মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আচমকা মৌমাছির হামলায় চরম হুলস্থুল পরিস্থিতি তৈরি হল। শুক্রবার গুসকরা পি.পি ইনস্টিটিউশনে পরীক্ষা চলার সময় স্কুল মাঠে অপেক্ষারত অভিভাবকদের উপর হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছি আক্রমণ করে। সাঁই সাঁই শব্দে উড়ে এসে একের পর এক মৌমাছির হুল ফোটাতে শুরু করলে মুহূর্তের মধ্যেই স্কুল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের মতে, পরীক্ষা শেষের অপেক্ষায় বসে থাকা অভিভাবকদের লক্ষ্য করেই মৌমাছিরা আক্রমণ চালায়। হুড়োহুড়ির মধ্যে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এই হামলায় অভিভাবকদের পাশাপাশি ডিউটিতে থাকা এক ট্রাফিক পুলিশ কর্মী এবং পথচলতি কয়েকজন সাধারণ মানুষও আক্রান্ত হন।
advertisement
advertisement
জানা গিয়েছে, স্কুল মাঠের সংলগ্ন একটি গাছে দীর্ঘদিন ধরে একটি বড় মৌচাক ছিল। অনুমান করা হচ্ছে, কোনও শিকারি প্রাণী বা পাখি মৌচাকে আঘাত করায় মৌমাছিরা উত্তেজিত হয়ে পড়ে এবং তার জেরেই এই হামলা ঘটে।
advertisement
মৌমাছির হুলে আক্রান্ত সাতজন অভিভাবককে দ্রুত গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ওষুধপত্র দেওয়া হয়। চিকিৎসকদের মতে, বর্তমানে সকলেই বিপন্মুক্ত।
স্বস্তির বিষয়, এই ঘটনায় কোনও মাধ্যমিক পরীক্ষার্থী আক্রান্ত হয়নি। প্রশাসনের তরফে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে স্কুল চত্বরের আশপাশে থাকা মৌচাক অপসারণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
advertisement
আচমকা এই ঘটনায় গুসকরা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের দাবি, পরীক্ষাকেন্দ্রের আশপাশে নিরাপত্তা ও সতর্কতা আরও জোরদার করা হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
মাধ্যমিক চলাকালীন গুসকরায় আচমকা মৌমাছির হামলা! হাসপাতালে সাত পরীক্ষার্থীর অভিভাবক
Next Article
advertisement
Viral Monalisa's Marriage: সিপিএম নেতাদের সহায়তা বিয়ে করলেন মহাকুম্ভের সেই ভাইরাল মোনালিসা... বাবার আপত্তি, বহু ঝড় পেরিয়ে প্রেমের জয়
সিপিএম নেতাদের সহায়তা বিয়ে করলেন মহাকুম্ভের সেই ভাইরাল মোনালিসা... বাবার আপত্তি, বহু ঝড় পেরিয়ে প্রেমের জয়
  • সিপিএম নেতাদের সহায়তায় প্রেমিককে বিয়ে করলেন মোনালিসা

  • প্রশাসন তাঁদের নিরাপত্তা নিশ্চিত করেছে

  • নীল চোখের মোনালিসা এখন নতুন জীবনের পথে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement