Purulia Election 2026 News: 'হট সিট' জয়পুর বিধানসভা! তৃণমূলের অর্জুন মাহাতো বনাম বিজেপির বিশ্বজিৎ মাহাতো! প্রচারে ঝড়
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
West Bengal Assembly Elections 2026: অর্জুনের লক্ষ্যভেদ নাকি বিশ্বজিতের জয়, কার দখলে জয়পুর? ২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়পুর বিধানসভায় বিজেপি জয়লাভ করেছিল। এবার বিজেপির তুরুপের তাস কুড়মি সংগঠনের অন্যতম মুখ বিশ্বজিৎ মাহাতো। আর অপরদিকে রয়েছেন তৃণমূলের অন্যতম সক্রিয় কর্মী অর্জুন মাহাতো। তাই এবারের পুরুলিয়ার বিধানসভা নির্বাচনে পাখির চোখ জয়পুর বিধানসভা।
জয়পুর, পুরুলিয়া শর্মিষ্ঠা ব্যানার্জি : ভোটের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ব্যস্ত শাসক-বিরোধী প্রার্থীরা। আর পুরুলিয়ার নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হট সিট জয়পুর বিধানসভা কেন্দ্র। কারণ এই বিধানসভা কেন্দ্রে একাধারে রয়েছেন তৃণমূলের প্রার্থী অর্জুন মাহাতো যিনি একজন সাধারণ কৃষক পরিবার থেকে উঠে এসেছেন। তৃণমূলের ঝান্ডা বাঁধা থেকে আজ এমএলএ সিটের জন্য লড়াই করছেন। অপরদিকে রয়েছেন বিশ্বজিৎ মাহাতো যিনি আদিবাসী কুড়মি সংগঠন থেকে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে দাড়িয়েছেন।
advertisement
পুরুলিয়ার জয়পুর বিধানসভার প্রত্যন্ত গ্রাম দুরমা। এই এলাকার এক কৃষক পরিবারের সন্তান অর্জুন মাহাতো। ২০১৩ সাল থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত তিনি। ২০১৪ সালের তৃণমূল ছাত্র পরিষদের হাত ধরে সক্রিয় রাজনীতিতে আসা। একটা সময় ছিল যখন তৃণমূলের ঝান্ডা বাঁধার কাজ করতেন তিনি। সেই জায়গা থেকে বহু সংগ্রাম করে আজ বিধায়কের পদে জয়পুর বিধানসভায় লড়াই করছেন বছর ৩০-এর অর্জুন মাহাতো। পরিবার রয়েছে দুই দাদা ও মা বাবা। পুরুলিয়া জে কে কলেজ থেকে ইতিহাসে অনার্স নিয়ে পড়াশুনা। ছাত্র রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৮০ ভোটে জয়লাভ করেন তিনি। ২০২৩ সালে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন অর্জুন মাহাতো। আর এবারের লড়াই বিধানসভা নির্বাচনে এমএল-এর সিটের জন্য। নির্বাচনে জয়লাভ করলে এলাকায় রাস্তাঘাট, পানীয় জল ও ট্যুরিজমের বিষয়ে নজর থাকবে তার বলে জানান তিনি। নিজের জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী তিনি।
advertisement
অপরদিকে বিজেপির হয়ে ভোটের ময়দানে জয়পুর বিধানসভায় লড়াইয়ে নেমেছেন আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতো। এই প্রথম সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে নেমেছেন বিশ্বজিৎ মাহাতো। শুরু করেছেন নির্বাচনী প্রচার। পৌঁছে যাচ্ছেন সকলের ঘরে , ঘরে। ভোটে জয়লাভ করলে সবার প্রথমে জয়পুর এলাকায় অবৈধ মদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া চিন্তা রয়েছে তার। নিজের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তিনি।
advertisement
২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়পুর বিধানসভায় বিজেপি জয়লাভ করেছিল। এবার বিজেপির তুরুপের তাস কুড়মি সংগঠনের অন্যতম মুখ বিশ্বজিৎ মাহাতো। আর অপরদিকে রয়েছেন তৃণমূলের অন্যতম সক্রিয় কর্মী অর্জুন মাহাতো। তাই এবারের পুরুলিয়ার বিধানসভা নির্বাচনে পাখির চোখ জয়পুর বিধানসভা।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Mar 31, 2026 8:16 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
Purulia Election 2026 News: 'হট সিট' জয়পুর বিধানসভা! তৃণমূলের অর্জুন মাহাতো বনাম বিজেপির বিশ্বজিৎ মাহাতো! প্রচারে ঝড়









