Orchid Garden: পাহাড়ের কোলে রঙের মেলা, পুরুলিয়ার রুখা মাটিতেও এবার অর্কিডের মেলা! আইটেনারিতে না রাখলে পুরো ট্যুর বৃথা
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Nayan Ghosh
Last Updated:
Purulia Orchid Garden: পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের মাঠা বনাঞ্চলে তৈরি করা হয়েছে একটি অর্কিড বাগান। পুরুলিয়াতে এই প্রথম। দেখে রীতিমত চোখ আটকে যাচ্ছে দর্শনার্থীদের। পুরুলিয়ার পর্যটন মানচিত্রে এক নয়া সংযোজন।
বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ফুল ভালবাসে না এমন মানুষের জুড়ি মেলা ভার। তাও যদি হয় চোখ জুড়ানো অর্কিড, তাহলে তো আর কোনও কথাই থাকে না। পুরুলিয়া বনবিভাগের পক্ষ থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা হচ্ছে অর্কিড। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের মাঠা বনাঞ্চলে তৈরি করা হয়েছে একটি অর্কিড বাগান।
যেখানে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে অর্কিড চাষ করা হচ্ছে। রংবেরঙের অর্কিড দেখে রীতিমত চোখ আটকে যাচ্ছে দর্শনার্থীদের। পুরুলিয়ার পর্যটন মানচিত্রে এক নয়া সংযোজন হয়ে উঠতে চলেছে এই অর্কিড বাগান। এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, বন বিভাগের পক্ষ থেকে পুরুলিয়াতে এই প্রথম কোনও অর্কিড বাগান তৈরি করা হল।
advertisement
আরও পড়ুন: অসহ্য যন্ত্রণায় আর রাস্তায় পড়ে কাতরাতে হবে না, সাংসদ জুন মালিয়ার উদ্যোগে অবলা প্রাণীদের ‘ভাল দিন’! কুকুর-বিড়ালও পাবে স্পেশাল ট্রিটমেন্ট
তিনি আরও বলেন, পর্যটকরা পুরুলিয়া বেড়াতে এসে অর্কিড দেখতে পায় না। তাই তাদের জন্য এই বাগান করা হয়েছে। পাশাপাশি অর্কিড সংরক্ষণের উদ্দেশ্যে এই বাগান করা হয়েছে। ভবিষ্যতে এই বাগান থেকে অন্যান্য জায়গাতে অর্কিড প্রজননের ক্ষেত্রে সুবিধা হবে। পুরুলিয়ার গঠনমূলক ট্যুরিজমের দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, স্বয়ংসম্পূর্ণভাবে পুরুলিয়ার বনাঞ্চলে অর্কিডের বেশ কিছু ভ্যারাইটি লক্ষ্য করা যায়। কারণ পুরুলিয়ার বনাঞ্চল খুবই সমৃদ্ধ। তাই এখানে অর্কিড নিজের থেকেই তৈরি হয়। তবে পর্যটকদের চোখে তা খুব কম ক্ষেত্রেই পরে। তাই সেই সমস্ত অর্কিডকে সংরক্ষণ করে এক জায়গায় নিয়ে আসতে এই উদ্যোগ নিয়েছে পুরুলিয়া বন বিভাগ। এই অর্কিড বাগান আগামী দিনে পুরুলিয়ার পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Mar 02, 2026 4:09 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Orchid Garden: পাহাড়ের কোলে রঙের মেলা, পুরুলিয়ার রুখা মাটিতেও এবার অর্কিডের মেলা! আইটেনারিতে না রাখলে পুরো ট্যুর বৃথা









