advertisement

India Railways: খোলনলচে বদলে দেওয়ার ইঙ্গিত, আদ্রা ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ড নিয়ে বড় পরিকল্পনা রেলের! খেলোয়াড়দের পোয়া বারো

Last Updated:

Purulia India Railways: আদ্রার শহরের ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ডকে এবার আধুনিক রূপ দিতে উদ্যোগী হয়েছে রেল প্রশাসন। ভবিষ্যতে কীভাবে এই মাঠকে আরও উন্নত ও আধুনিক করে তোলা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

+
মাঠ

মাঠ পরিদর্শনে রেলের আধিকারিকরা

পুরুলিয়া, শান্তনু দাস: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ খেলার মাঠ আদ্রা রেল শহরের ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ডকে এবার আধুনিক রূপ দিতে উদ্যোগী হয়েছে রেল প্রশাসন। মাঠটিকে আরও উন্নত ও পরিকাঠামোগত ভাবে সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে সম্প্রতি মাঠ পরিদর্শন করলেন আদ্রা ডিভিশনের ডিআরএম মুকেশ গুপ্তা ও রেলের স্পোর্টস অফিসার শচীন্দ্র বর্মা সহ রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
পরিদর্শনের সময় আধিকারিকরা মাঠের বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং ভবিষ্যতে কীভাবে এই মাঠকে আরও উন্নত ও আধুনিক করে তোলা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। রেলের স্পোর্টস অফিসার শচীন্দ্র বর্মা জানান, “আদ্রা ডিভিশনের অন্যতম খেলার মাঠ হল এই মাঠটি। আগামী দিনে এই মাঠকে আরও বড় আকারে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
advertisement
আরও পড়ুন: ডাকাতির চেষ্টায় হাঁসুয়ার কোপ, প্রাণ বাঁচানোর জন্য ছুটতেই জুটল ছেলেধরা অপবাদ! ভুল বোঝাবুঝিতে রক্তারক্তি হওয়ার উপক্রম, থানায় ঢুকে শেষরক্ষা 
পাশাপাশি আধুনিক আলোকসজ্জা, উন্নত মানের বসার ব্যবস্থা, খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং দর্শকদের জন্য উন্নত পরিকাঠামো তৈরির দিকেও গুরুত্ব দেওয়া হবে।” দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ খেলার মাঠ হওয়ায় এর উন্নয়নের উদ্যোগ বাস্তবায়িত হলে তা খেলোয়াড়দের জন্য বিশেষভাবে উপকারী হবে বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রেল প্রশাসনের এই পদক্ষেপে আদ্রা রেল শহরের ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যেও ইতিমধ্যেই উৎসাহ ও আশাবাদের সঞ্চার হয়েছে। আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ করে মাঠটি গড়ে তোলা হলে ভবিষ্যতে বড় ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন ক্রীড়ামহলের মানুষজন। এর ফলে আদ্রা রেল শহরের সামগ্রিক ক্রীড়া পরিবেশ আরও সমৃদ্ধ ও গতিশীল হয়ে উঠবে বলেও আশা করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
India Railways: খোলনলচে বদলে দেওয়ার ইঙ্গিত, আদ্রা ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ড নিয়ে বড় পরিকল্পনা রেলের! খেলোয়াড়দের পোয়া বারো
Next Article
advertisement
আর চিন্তা নেই, শুক্রবারেই দেশে ফিরছেন শুভশ্রী-ইউভান! এয়ারপোর্টে আনতে যাবেন স্বামী রাজ চক্রবর্তী
আর চিন্তা নেই, শুক্রবারেই দেশে ফিরছেন শুভশ্রী-ইউভান! এয়ারপোর্টে আনতে যাবেন স্বামী রাজ
  • দুবাইয়ে আটকে পড়েছিলেন শুভশ্রী ও ছেলে ইউভান

  • শুক্রবার দেশে ফিরছেন তাঁরা

  • শুভশ্রী ও ইউভানকে আনতে এয়ারপোর্টে যাবেন স্বামী রাজ চক্রবর্তী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement