West Bardhaman News: ভদ্রেশ্বর থেকে গাড়ি নিয়ে বুদবুদ! নকল চাবি ব্যবহার করে লরি চুরির চেষ্টা, গ্রেফতার চালক
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
West Bardhaman News: অভিযোগ, লরির চালক হুগলির ভদ্রেশ্বর থেকে ওই লরি নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। ১৯ নম্বর জাতীয় সড়কের উপর গাড়িটিকে আটক করে পশ্চিম বর্ধমানের বুদবুদ থানার পুলিশ।
বুদবুদ, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তীঃ ডুপ্লিকেট চাবি ব্যবহার করে লরি চুরির চেষ্টা। অভিযুক্ত চালককে গ্রেফতার করল পুলিশ। হুগলির ভদ্রেশ্বরে ঘটনাটি ঘটে। পরবর্তীতে বুদবুদে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর গাড়িটিকে আটক করে বুদবুদ থানার পুলিশ। সেই সঙ্গেই চালককে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দননগর থেকে একটি লরি ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে আসছিল। অভিযোগ, লরির চালক আকাশ সরকার গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। পরে পুলিশের তৎপরতায় বুদবুদ এলাকায় গাড়িটি আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়িটি পানাগড়ের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।
আরও পড়ুনঃ জমির কাছে রক্তের সম্পর্কও ফেল! দলবল নিয়ে ভাইয়ের উপর চড়াও, রাস্তায় ফেলে রড দিয়ে মারধরের অভিযোগ দাদার বিরুদ্ধে
এই ঘটনা প্রসঙ্গে লরির মালিক অমিত পাত্র বলেন, “আমার একটি গাড়ি আমার চালক চুরি করে নিয়ে এসেছিল। বুদবুদ থানা থেকে ওকে ধরেছে।” অমিতবাবু বলেন, চুরি করার উদ্দেশেই গাড়ি নিয়ে এতদূর এসেছিলেন ওই চালক।
advertisement
advertisement
লরির মালিকের কথায়, “চন্দননগরের একটি পেট্রোল পাম্পের সামনে আমার গাড়ি পার্ক করা হয়। এরপর চালককে ছুটি দিয়ে দিই। কিন্তু ৫টার সময় ও নকল চাবি ব্যবহার করে গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে। ওকে ফোন করা হলে কোনও সদুত্তর দেয়নি। এরপর জিপিএসের লোকেশন ট্র্যাক করে আমি ভদ্রেশ্বর থানায় যোগাযোগ করি”।
অমিতবাবু জানান, এরপর ভদ্রেশ্বর থানার তরফ থেকে বুদবুদ থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে জাতীয় সড়কে গাড়িটি ধরে ফেলে পুলিশ। এই ঘটনায় দোষীর উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন লরির মালিক। সেই সঙ্গেই তিনি বলেন, “আমি যেন নিজের গাড়ি ফেরত পেয়ে যাই। সেই মর্মে আইনি ব্যবস্থা নেওয়া হোক”
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Mar 06, 2026 12:52 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bardhaman News: ভদ্রেশ্বর থেকে গাড়ি নিয়ে বুদবুদ! নকল চাবি ব্যবহার করে লরি চুরির চেষ্টা, গ্রেফতার চালক








