advertisement

Purulia News: নাটক বাঁচাতে রেলকর্মীদের অভিনব উদ্যোগ! যা করে দেখাল আদ্রা ডিভিশন, আপ্লুত নাট্যমহল

Last Updated:

Purulia News: ব্যস্ত রেল কর্মীরা এখন নাটকের মঞ্চে! আদ্রা ডিভিশনের রেলকর্মীরা একজোট হয়েছেন মঞ্চকে বাঁচাতে কাজের ফাঁকে তাঁদের এই সৃজনশীল কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। রেলের এই উদ্যোগ সাংস্কৃতিক পুনর্জাগরণে এক নতুন দিগন্ত খুলে দিল। তাঁদের কাজে খুশি নাট্যমহল।

+
রেলকর্মীদের

রেলকর্মীদের অভিনয়ে প্রাচীন নাট্য লোকশিল্প

পুরুলিয়া, শান্তনু দাস: সময়ের স্রোতে ভেসে ক্রমশ হারিয়ে যেতে বসা নাট্য লোকশিল্পকে নতুন প্রজন্মের সামনে আধুনিক উপস্থাপনায় তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল দক্ষিণ–পূর্ব রেলের আদ্রা ডিভিশন। রেলের উদ্যোগে আয়োজিত হল ইন্টার ডিভিশনাল নাটক প্রতিযোগিতা, যা সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশেষ সাড়া ফেলেছে। আদ্রা রেলের গার্লস স্কুলের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। আদ্রা ডিভিশন ছাড়াও চারটি ডিভিশন ও গার্ডেনরিচ থেকে একটি নাট্যদল অংশগ্রহণ করে অনুষ্ঠানে।
প্রতিটি দল নিজস্ব ভাবনা, সৃজনশীলতা ও অভিনয় দক্ষতার মাধ্যমে নাটক পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। লোকজ ঐতিহ্য ও আধুনিক মঞ্চ উপস্থাপনার সংমিশ্রণে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা পায়। উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিল্পীই রেলের কর্মরত কর্মী। নিজেদের দায়িত্ব সামলে তাঁদের এই সাংস্কৃতিক চর্চা সত্যিই প্রশংসনীয়।
advertisement
advertisement
রেলের এই উদ্যোগ শুধু বিনোদন নয়, বরং কর্মীদের মধ্যে সৃজনশীলতা ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য প্রচেষ্টা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ–পূর্ব রেলের PCPO ডঃ মহুয়া ভর্মা এবং আদ্রা ডিভিশনের DRM মুকেশ গুপ্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SERWWO- এর সভাপতি অঞ্জু গুপ্তা। এছাড়াও রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নাট্য লোকশিল্পকে এগিয়ে নিয়ে যেতে দক্ষিণ-পূর্ব রেলের এই উদ্যোগ একদিকে যেমন প্রাচীন লোকশিল্পকে নতুন প্রাণ দিচ্ছে, তেমনই অন্যদিকে নতুন প্রজন্মের কাছে সেই ঐতিহ্যকে পৌঁছে দেওয়ার এক কার্যকর মাধ্যম হয়ে উঠেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: নাটক বাঁচাতে রেলকর্মীদের অভিনব উদ্যোগ! যা করে দেখাল আদ্রা ডিভিশন, আপ্লুত নাট্যমহল
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement