advertisement

Purulia News: ২৫ দিনে ১৩ হাজারেরও বেশি নতুন অ্যাকাউন্ট! রেকর্ড গড়লেন পুরুলিয়ার পোস্টম্যান

Last Updated:

সীমিত সময়ের মধ্যে এমন সাফল্য নিঃসন্দেহে বিরল দৃষ্টান্ত। বীরেন চন্দ্র দে’র নিষ্ঠা, পরিশ্রম এবং মানুষের প্রতি দায়বদ্ধতাই এই অর্জনের মূল চাবিকাঠি। গ্রামের মাটিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করার তাঁর এই উদ্যোগ আগামী দিনেও অনুপ্রেরণা জোগাবে।

+
কাশীপুরের

কাশীপুরের পোস্টম্যান বীরেন চন্দ্র দে

পুরুলিয়া, শান্তনু দাস: মাত্র ২৫ দিনে ১৩ হাজারেরও বেশি নতুন অ্যাকাউন্ট খুলে এবার রেকর্ড গড়লেন পুরুলিয়ার কাশীপুরের প্রত্যন্ত সোনাথলি গ্রামের ভারতীয় ডাকঘরের পোস্টম্যান বীরেনচন্দ্র দে। পুরুলিয়া ডিভিশনের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে ডাক বিভাগের কাছ থেকে পুরস্কৃত হলেন তিনি। দুর্গম গ্রামে বাড়ি বাড়ি পৌঁছে সাধারণ মানুষকে ডাকঘরের বিভিন্ন সঞ্চয় প্রকল্প ও পরিষেবা সম্পর্কে সচেতন করাই ছিল তাঁর মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই অক্লান্ত পরিশ্রম করে তিনি বিপুল সংখ্যক মানুষকে ডাকঘরের আর্থিক পরিষেবার আওতায় নিয়ে আসেন। তাঁর উদ্যোগে প্রত্যন্ত এলাকার বহু মানুষ প্রথমবারের মত ব্যাংকিং ও সঞ্চয় ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন।
এই সাফল্য প্রসঙ্গে বীরেনচন্দ্র দে জানান, “বর্তমানে অনেক মানুষ বিভিন্ন বেসরকারি সংস্থায় অ্যাকাউন্ট খুলে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই কারণেই ডাক বিভাগের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে নিরাপদ ও নির্ভরযোগ্য সঞ্চয় প্রকল্প সম্পর্কে সচেতন করার। বিশেষ করে ‘জীবন সুরক্ষা বীমা যোজনা’ এবং ১০ বছরের নিচে কন্যা শিশুদের জন্য ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’র মত প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের প্রধান উদ্দেশ্য।”
advertisement
advertisement
পোস্টম্যান বীরেন চন্দ্র দে আরও জানান, “আগামী দিনে প্রত্যন্ত গ্রামের আরও বেশি সংখ্যক মানুষকে ভারতীয় ডাক বিভাগের নিরাপদ ও নির্ভরযোগ্য বিভিন্ন সঞ্চয় প্রকল্প সম্পর্কে সচেতন করে তোলাই তাঁদের মূল লক্ষ্য। তিনি বলেন, গ্রামে গ্রামে পৌঁছে সাধারণ মানুষকে এই সব প্রকল্পের সুবিধা সম্পর্কে জানিয়ে তাদের সঞ্চয়ের প্রতি আগ্রহী করে তোলার জন্য তারা ধারাবাহিকভাবে কাজ করে যাবেন।” সীমিত সময়ের মধ্যে এমন সাফল্য নিঃসন্দেহে বিরল দৃষ্টান্ত।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
Purulia News: ২৫ দিনে ১৩ হাজারেরও বেশি নতুন অ্যাকাউন্ট! রেকর্ড গড়লেন পুরুলিয়ার পোস্টম্যান
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement