রামনবমীর শোভাযাত্রায় প্রসাদ বিতরণ, বালতি-হাতা নিয়ে নিজেই খাবার পরিবেশন করলেন শুভেন্দু অধিকারী
- Reported by:Saikat Shee
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Suvendu Adhikari: নন্দীগ্রামে রামনবমীর দিন একেবারে সবাইকে চমকে দিয়ে এই কাজকেই ভোট প্রচারের হাতিয়ার হিসেবে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রাম: রাজ্য জুড়ে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। এবারও রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে সেই নন্দীগ্রাম। কারণ ২০২৬ বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে তারই এক সময়কার শিষ্য পবিত্র কর বিজেপি থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন। ফলে ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার দিন থেকেই খবরের শিরোনামে নন্দীগ্রাম। নন্দীগ্রামে রামনবমীর দিন একেবারে সবাইকে চমকে দিয়ে বড় এই কাজকেই ভোট প্রচারের হাতিয়ার হিসেবে বেছে নিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
এবারে ভোটবাজারে রামনবমী-ইস্যুতে শান দিয়েছে তৃণমূল ও বিজেপি। রাজ্যজুড়েই পালিত হচ্ছে রামনবমী। শুধু গেরুয়া শিবির নয়, এই রামনবমীতে উৎসব পালনের দিক থেকে পিছু হাটেনি ঘাসফুল শিবিরও। ২৭ মার্চ শুক্রবার নন্দীগ্রামে রামনবমীর পদযাত্রা বের হয়। আর ওই পদযাত্রার পুরোধা হিসাবে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড় থেকে পদযাত্রা শুরু হয়। নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে শেষ হয় পদযাত্রা। সেখানে রাম মূর্তিতে পুজো দেন শুভেন্দু। রামনবমীতে শুধু পুজো দেওয়াই নয় এর পাশাপাশি রামনবমীর পদযাত্রাতে অংশগ্রহণ করা সাধারণ মানুষ-সহ ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করেন শুভেন্দু।
advertisement
advertisement
এদিন জানকীনাথ মন্দির চত্বরে শুভেন্দু অধিকারী নিজেই বালতি ও হাতা নিয়ে ভক্তদের প্রসাদ বিতরণ করতে থাকেন। আর এই দৃশ্য দেখে উচ্ছ্বসিত হয় ভক্তরা। এরপর নন্দীগ্রামে সাংবাদিক বৈঠকে একের পর এক বিষয়ে কটাক্ষ ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারী।
advertisement
উত্তরবঙ্গের গৌতম দেব প্রসঙ্গে বলেন, “উনি এখন থেকেই জয় শ্রীরাম বলা প্র্যাকটিস করছেন। ৪ মে তারিখ দুপুর থেকে ভগবান রামের চরণে আশ্রয় নিতে হবে। এর পাশাপাশি পেট্রোল ডিজেল এ কেন্দ্র সরকারের আবগারি শুল্ক তুলে নেওয়ার বিষয়ে মন্তব্য করেন, “বিজেপি মানুষের পাশে আছে তাই বিজেপিকে এই রাজ্যে আনুন। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় এ রাজ্যের থেকে পেট্রোলের দাম প্রায় ১০ টাকা কম।”
advertisement
ভোটের নন্দীগ্রাম সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০২৬ বিধানসভা নির্বাচনে অন্যথা হল না। নন্দীগ্রাম বিধানসভার পদ্মফুল সরিয়ে জোড়া ফুলকে আনতে চেষ্টা চলাচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কর্মী সভা করে গিয়েছেন নন্দীগ্রামে। তবে বিজেপি এই আসন ধরে রাখা নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত। এদিন নন্দীগ্রাম বিধানসভা নিজের দখলে রাখতে নিজে হাতে ভক্তদের প্রসাদ বিতরণ করলেন শুভেন্দু অধিকারী।
advertisement
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 27, 2026 4:41 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
রামনবমীর শোভাযাত্রায় প্রসাদ বিতরণ, বালতি-হাতা নিয়ে নিজেই খাবার পরিবেশন করলেন শুভেন্দু অধিকারী









