advertisement

Nandigram Voter List: ভবানীপুরে বাদ গেল ৪৭ হাজার, নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ? চূড়ান্ত তালিকার সঙ্গেই সামনে এল তথ্য

Last Updated:

গোটা রাজ্যের মধ্যে ভবানীপুর এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে কত নাম বাদ গিয়েছে, তা নিয়েই কৌতূহল ছিল রাজনৈতিক মহলে৷

Rapid Read
নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ?
নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রের বিধায়ক, সেই ভবানীপুর কেন্দ্রে এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকায় সবমিলিয়ে ৪৭ হাজার ৯৪ জনের নাম বাদ গিয়েছে৷ অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকা নন্দীগ্রাম থেকে বাদ গেল ১০৯৪৮ জন ভোটারের নাম৷
খসড়া ভোটার তালিকায় নন্দীগ্রামে বাদ গিয়েছিল ১০ হাজার ৫৫৩ জন ভোটারের নাম বাদ গিয়েছিল৷ চূড়ান্ত ভোটার তালিকায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে আরও ৩৯৫ জনের নাম বাদ গিয়েছে৷ সবমিলিয়ে নন্দীগ্রামে বাদ গেল ১০ হাজার ৯৪৮ জনের নাম৷ নন্দীগ্রাম বিধানসভায় এখনও ১০ হাজার ৩৪০ জন ভোটারের নাম বিচারাধীন রয়েছে৷
চূড়ান্ত তালিকা প্রকাশের পর নন্দীগ্রামে বৈধ ভোটারের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৬৮ হাজার ৩৭৮ জন৷ এর মধ্যে পুরুষ ভোটার ১৩৯৯০৫ জন৷ মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৪৭২ জন৷ তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন৷
advertisement
advertisement
গোটা পূর্ব মেদিনীপুর জেলায় খসড়া তালিকার পর চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও প্রায় সাড়ে তিন হাজার নাম বাদ গিয়েছে৷ জেলায় বিচারাধীন ভোটারের সংখ্যা প্রায় ৮০ হাজার৷
ভবানীপুর বিধানসভা কেন্দ্রে খসড়া ভোটার তালিকাতেই ৪৪ হাজার ৭৭০ জনের নাম বাদ যায়৷ এর পর আবার চূড়ান্ত ভোটার তালিকায় বাদ গিয়েছে ২৩২৪ জনের নাম৷ সব মিলিয়ে ভবানীপুর বিধানসভায় বাদ যাওয়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৯৪ জন৷ ভবানীপুরে এখনও ১৪ হাজার ১৫৪ জন ভোটারের নাম বিচারাধীন রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Nandigram Voter List: ভবানীপুরে বাদ গেল ৪৭ হাজার, নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ? চূড়ান্ত তালিকার সঙ্গেই সামনে এল তথ্য
Next Article
advertisement
Nandigram Voter List: ভবানীপুরে বাদ গেল ৪৭ হাজার, নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ? চূড়ান্ত তালিকার সঙ্গেই সামনে এল তথ্য
ভবানীপুরে বাদ গেল ৪৭ হাজার, নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ? সামনে এল তথ্য
  • নন্দীগ্রাম থেকে বাদ গেল ১০৯৪৮ জন ভোটারের নাম৷

  • খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে ১০৯৪৮টি নাম বাদ৷

  • ভবানীপুরে বাদ যায় ৪৭ হাজার ৯৪ জনের নাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement