advertisement

East Medinipur News: অবাক কাণ্ড! মাত্র ২৫০ টাকায় তাঁতের শাড়ি? ক্রেতাদের ভিড়ে জমজমাট কাঁথি তাঁত বস্ত্র মেলা

Last Updated:

২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ৮ মার্চ পর্যন্ত। পাঞ্জাবি, কুর্তা, খাদি জামা, শাল এবং বিভিন্ন হ্যান্ডলুম পোশাক মিলছে একাধিক স্টলে।

+
তাঁত

তাঁত মেলা

কাঁথি, মদন মাইতি: মাত্র ২৫০ টাকা থেকে শুরু তাঁতের শাড়ি। তাঁত, খাদি, শিল্ক— কী ধরনের শাড়ি চাই আপনার? টাঙ্গাইল, জামদানি, শান্তিপুরী, বালুচরী, পাবনা এবং গরদ শাড়ি সবই মিলছে এখানে। কাঁথিতে শুরু হয়েছে তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা। হস্ত তাঁত উন্নয়ন আধিকারিক কার্যালয় কাঁথির উদ্যোগে দীর্ঘ ২৮ বছর ধরে এই মেলার আয়োজন হয়ে আসছে। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। মোট ১২ দিনব্যাপী চলবে এই বিশেষ প্রদর্শনী ও মেলা।
প্রথম দিন থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড় কাঁথির অরবিন্দ স্টেডিয়ামের এই মেলায়। ১৪০টি স্টল সাজানো হয়েছে নানা ধরনের তাঁত ও হস্তশিল্প পণ্যে। পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্য রাজ্যের তাঁত শিল্পীরাও অংশ নিয়েছেন। প্রত্যেক স্টলে রয়েছে আলাদা আকর্ষণ। বসন্তের আগে রং-বেরংয়ের শাড়ির সমাহারে নজর কাড়ছে গোটা মেলা। নিত্য ব্যবহার থেকে শুরু করে বিয়ে বা উৎসবের জন্য বিশেষ ডিজাইনের শাড়িও মিলছে এখানে। তুলনামূলক কম দামে ভাল মানের পণ্য পাওয়ায় ক্রেতাদের আগ্রহ আরও বেড়েছে।
advertisement
advertisement
শুধু মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্যও রয়েছে নানান কালেকশন। পাঞ্জাবি, কুর্তা, খাদি জামা, শাল এবং বিভিন্ন হ্যান্ডলুম পোশাক মিলছে একাধিক স্টলে। তরুণ প্রজন্মের জন্য আধুনিক ডিজাইনের পোশাকও রাখা হয়েছে। কেনাকাটার পাশাপাশি চলছে আড্ডা আর ছবি তোলার আনন্দ। বিকেলের পর ভিড় আরও বাড়ছে। আলোয় সাজানো মেলা প্রাঙ্গণ যেন উৎসবের আবহ তৈরি করছে। নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে যথেষ্ট কড়া। আয়োজকদের মতে, এই মেলার মূল উদ্দেশ্য তাঁত শিল্পীদের সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করা। মধ্যস্বত্বভোগী ছাড়াই ক্রেতারা শিল্পীদের কাছ থেকে পণ্য কিনতে পারছেন। এতে যেমন শিল্পীরা লাভবান হচ্ছেন, তেমনই ক্রেতারাও পাচ্ছেন সাশ্রয়ী দাম। বসন্তের শুরুতেই এমন আয়োজন ঘিরে উৎসাহ তুঙ্গে। প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড়ে খুশী শিল্পীরাও।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: অবাক কাণ্ড! মাত্র ২৫০ টাকায় তাঁতের শাড়ি? ক্রেতাদের ভিড়ে জমজমাট কাঁথি তাঁত বস্ত্র মেলা
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement