রক্তদান করে দৃষ্টান্ত গড়লেন প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি! অমর্ষিতে সফল রক্তদান শিবির
- Reported by:PANKAJ DASHRATHI
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
অমর্ষি ১ গ্রাম পঞ্চায়েত এবং মিলন তিথি প্রাথমিক বহুমুখি মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির৷ রক্তদান করে দৃষ্টান্ত গড়লেন প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি
পঙ্কজ দাশ রথী, পূর্ব মেদিনীপুর: সমাজসেবামূলক কাজে নজির গড়ল পটাশপুর ১ ব্লকের অমর্ষি। রক্তদান করে দৃষ্টান্ত গড়লেন প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি৷ অমর্ষি ১ গ্রাম পঞ্চায়েত এবং মিলন তিথি প্রাথমিক বহুমুখি মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল শনিবার।
এদিন শিবিরের শুভ সূচনা করেন অমর্ষি ১ অঞ্চলের প্রধান স্বরূপ আদক, পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা এবং সহ-সভাপতি পীষূষ পণ্ডা। তাঁরা কেবল অনুষ্ঠানের উদ্বোধনই করেননি, নিজেরা রক্তদান করে সাধারণ মানুষকে উৎসাহিত করেন।
advertisement
advertisement
রক্তদানকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৬০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। স্থানীয় পঞ্চায়েত প্রশাসন এবং মহিলা সমবায় সমিতির এই যৌথ প্রয়াস এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।
এদিন পূর্ব মেদিনীপুর পটাশপুরের কাছাকাছি থাকা শহর এগরায় বড় সাফল্য পুলিশের৷ ডাকাতির পরিকল্পনা ছিল। তবে আগেভাগেই সেই প্ল্যান ভেস্তে দিল পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় দুষ্কৃতীমূলক কার্যকলাপ রুখতে ফের বড় সাফল্য পেল এগরা থানা।
advertisement
জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুরের এগরার এক ব্যক্তির বাড়িতে ডাকাতির জন্য জড়ো হয়েছিল ডাকাত দল। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এগরা থানার আইসি অরুণ কুমার খাঁয়ের নেতৃত্বে এস আই সৌরভ গরাই ও এস আই বুদ্ধদেব মান্না সহ বিশাল পুলিশ বাহিনী বড় অভিযান চালায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 28, 2026 8:37 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
রক্তদান করে দৃষ্টান্ত গড়লেন প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি! অমর্ষিতে সফল রক্তদান শিবির











