East Bardhaman News: ‘মাথা ঠান্ডা রাখতে জলপড়া’ দেওয়ার পরামর্শ, মন্তেশ্বরে সিদ্দিকুল্লার মন্তব্য ঘিরে বিতর্ক
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Rachana Majumder
Last Updated:
এলাকার মানুষের দোষ নেই। গ্রাম পঞ্চায়েত, সমিতি, সদস্য যারা মাথা গরম করে আছেন তাদের জলপড়া দেব আর তাদের বউদের বলব মাথায় দাও ঠান্ডা হবে।
মন্তেশ্বর, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভায় রাজনৈতিক উত্তাপের মধ্যেই ব্যতিক্রমী মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বুধবার কুসুমগ্রাম বাসস্ট্যান্ডে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ‘মাথা ঠান্ডা রাখতে জলপড়া দেওয়ার’ পরামর্শ দেন, যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
সভামঞ্চ থেকে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, “কিছু নেতার মাথা গরম হয়ে আছে। তাঁদের বাড়ির লোকজনকে বলব, মাথায় জলপড়া দিন, তাহলে ঠান্ডা হবে।” যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবুও তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে নানা জল্পনা তৈরি হয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী এই বিষয়ে বলেন, “জলপড়ার উদ্দেশ্য হল মানুষ গরম হলে মাথায় জল দেয়, বরফ দেয়। ১০ জন নেতা গরম খেয়ে আছেন। এলাকার মানুষের দোষ নেই। গ্রাম পঞ্চায়েত, সমিতি, সদস্য যারা মাথা গরম করে আছেন তাদের জলপড়া দেব আর তাদের বউদের বলব মাথায় দাও ঠান্ডা হবে। আর কোন উশৃংখলতা তোলাবাজি চলবে না।” স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই মন্তব্য দলীয় অভ্যন্তরের চলা মতবিরোধের দিকেই ইঙ্গিত করছে। মন্তেশ্বর এলাকায় দীর্ঘদিন ধরেই নেতৃত্বের মধ্যে মতপার্থক্যের খবর শোনা যাচ্ছে, যা সাম্প্রতিক প্রার্থী ঘোষণা পর্বে আরও সামনে এসেছে। প্রসঙ্গত, প্রার্থী ঘোষণার পর কিছু এলাকায় অসন্তোষের ছবিও সামনে আসে।
advertisement
advertisement
সেই প্রেক্ষাপটেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই ‘মাথা ঠান্ডা রাখার’ বার্তাকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।তবে বক্তব্যের শেষদিকে তিনি শান্তি ও সম্প্রীতির উপর জোর দিয়ে সকলকে একসঙ্গে থাকার আহ্বান জানান। তাঁর কথায়, উন্নয়নের স্বার্থে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়াই এখন সবচেয়ে জরুরি।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2026 2:06 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: ‘মাথা ঠান্ডা রাখতে জলপড়া’ দেওয়ার পরামর্শ, মন্তেশ্বরে সিদ্দিকুল্লার মন্তব্য ঘিরে বিতর্ক









