West Bengal Elections News: ননদ বৌদির লড়াই দেখবে বাগদা! সম্পর্ক ঘরে রেখে ভোট ময়দানে মধুপর্ণা-সোমা! কী বলছেন প্রতিপক্ষরা?
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal Elections News: বাগদা বিধানসভা কেন্দ্রে এবার নজর সকলের। বিপক্ষ প্রার্থী ননদ-বৌদি। জোর টক্কর তৃণমূল, বিজেপির।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বাগদা বিধানসভায় এবার বড় চমক, মুখোমুখি ঠাকুর বাড়ির দুই সদস্য, হবে ননদ -বৌদির জোড় লড়াই! বিধানসভা নির্বাচনের বাগদা কেন্দ্রে প্রার্থী নিয়ে অবশেষে হল জল্পনার অবসান। ভারতীয় জনতা পার্টি এই কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করলেন ঠাকুরবাড়ির ছোট বৌমা তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের নাম। বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
বাগদা বিধানসভার বিজেপি প্রার্থী হিসেবে গত কয়েকদিন ধরেই সম্ভাব্য প্রার্থীদের একাধিক নাম ঘোরাফেরা করছিল। তবে শেষ পর্যন্ত সোমা ঠাকুরের নাম ঘোষণায় স্পষ্ট হয়েছে বিজেপির কৌশল। মতুয়া অধ্যুষিত এই কেন্দ্রে ঠাকুর পরিবারের প্রভাবকে কাজে লাগাতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
advertisement
advertisement
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে গত উপ নির্বাচনে জয়ী হওয়া মধুপর্ণা ঠাকুর কে। ফলে এই কেন্দ্রের লড়াই এবার বিশেষ মাত্রা পেয়েছে পারিবারিক সমীকরণের কারণে। কারণ, মধুপর্ণা ঠাকুর সম্পর্কের দিক থেকে সোমা ঠাকুরের ছোট ননদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বোন। ফলে বাগদা বিধানসভায় এবারের নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না, বরং তা রূপ নিচ্ছে এক অনন্য ননদ-বৌদির প্রতিদ্বন্দ্বিতায়।
advertisement
সোমা ঠাকুর এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে ময়দানে নামছেন। ঠাকুরবাড়ির পরিবারের দুই সদস্য একই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ায় নতুন সমীকরণ ইতিমধ্যেই এলাকার ভোটারদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। অতীতে দেখা গিয়েছে উপনির্বাচনে লড়াই করে, বাগদা থেকে জয়ী হন মধুপর্না। এবার বাগদার নির্বাচনী ক্ষেত্রে সেই ঠাকুরবাড়ির ২ সদস্য মধুপর্না ঠাকুর এবং সোমা ঠাকুর নির্বাচনী লড়াই লড়বেন। ইতিমধ্যেই তৃণমূল প্রার্থী মধুপর্ণা, জোরকদমে শুরু করেছেন প্রচার। অপরদিকে, সোমা ঠাকুর দ্রুত প্রচারে নামবেন বলেই জানা গিয়েছে। এখন দেখার, শেষ হাসি কে হাসেন, সোমা না মধুপর্ণা!
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2026 6:31 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
West Bengal Elections News: ননদ বৌদির লড়াই দেখবে বাগদা! সম্পর্ক ঘরে রেখে ভোট ময়দানে মধুপর্ণা-সোমা! কী বলছেন প্রতিপক্ষরা?








