advertisement

SIR in Bengal: ডিএম অফিসে যেন সোনাঝুড়ির হাট বসেছে! এত লোক কী করছে জানলে চমকে উঠবেন

Last Updated:

SIR in Bengal: সিঁড়ি থেকে অফিসের মেঝেতেও বসে মানুষজন এ কী করছেন! অফিস বিল্ডিং এর ভেতরে ঢুকতেই মিটল কৌতুহল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নাম বাদ পড়ার অভিযোগে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন বারাসত জেলাশাসক দফতরে।

ডিএম অফিসেই ভিড়
ডিএম অফিসেই ভিড়
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: জেলাশাসকের অফিস চত্বরে যেন বসেছে সোনা ঝুড়ির হাট। সকাল থেকেই উপচে পড়া ভিড় যুবক-যুবতী থেকে প্রবীণ, সব বয়সী মানুষদের, লম্বা লাইনে দাঁড়িয়ে। শুধু কি তাই, অফিস চত্বরের এদিক ওদিক যেখানেই তাকানো যাচ্ছে দেখা যাচ্ছে জটলা। সিঁড়ি থেকে অফিসের মেঝেতেও বসে মানুষজন এ কী করছেন! অফিস বিল্ডিং এর ভেতরে ঢুকতেই মিটল কৌতুহল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নাম বাদ পড়ার অভিযোগে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন বারাসত জেলাশাসক দফতরে।
সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় রাজ্যের বহু ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। সেই আশঙ্কা ও অনিশ্চয়তা নিয়েই জেলার বিভিন্ন প্রান্ত হাবরা, অশোকনগর, বারাসত, মধ্যমগ্রাম সহ একাধিক এলাকা থেকে মানুষ ছুটে আসছেন বারাসত জেলাশাসকের এই কার্যালয়ে। কারও হাতে পাসপোর্ট, কারও কাছে পেনশন সংক্রান্ত নথি, আবার কেউ এনেছেন আধার ও অন্যান্য প্রমাণপত্র। তবুও নাম ডিলিট হওয়ায় ক্ষোভে ফুঁসছেন অনেকে।
advertisement
আরও পড়ুনঃ সিসিটিভিতে ধরা পড়ল হাড়হিম দৃশ্য! বিধাননগর নর্থে প্লে-স্কুলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
লাইনে দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, এত বছর ধরে ভোট দিয়ে আসছি, আজ প্রমাণ দিতে হবে আমরা দেশের নাগরিক কি না! কারও পরিবারের একজনের নাম তালিকায় থাকলেও অন্য সদস্যদের নাম কাটা গেছে। কোথাও মায়ের নাম রয়েছে, কিন্তু সন্তানের নাম বাদ। অফিস-কাছারি ও ব্যবসার কাজ ফেলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ। কেউ কেউ মাটিতে বসেই আবেদনপত্র পূরণ করছেন।
advertisement
advertisement
জেলাশাসক দফতরের পাঁচতলায় ডিসিসি রুমে যোগাযোগ করার নির্দেশ দিয়ে পোস্টার টাঙানো হয়েছে ডিলিট হওয়া ভোটারদের সহায়তার জন্য। সেখানে গিয়ে আবেদন জানাচ্ছেন বহু মানুষ। যদিও এ বিষয়ে জেলাশাসকের তরফে কোনও আধিকারিক সরাসরি প্রতিক্রিয়া দেননি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই নাম সংশোধন প্রক্রিয়া চলবে। ডিলিট হওয়া ভোটারদের নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। অনলাইনেও আবেদন করার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে। তবে এই পরিস্থিতিতে এখন জেলাশাসক দফতর চত্বরে উদ্বেগ আর উৎকণ্ঠার ছবি ধরা পড়ছে মানুষের মধ্যে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
SIR in Bengal: ডিএম অফিসে যেন সোনাঝুড়ির হাট বসেছে! এত লোক কী করছে জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
রাজ্যসভায় বিজেপির প্রার্থী কে...? প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার নাম ঘোষণা করে দিল গেরুয়া শিবির
রাজ্যসভায় বিজেপির প্রার্থী কে? প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার নাম ঘোষণা গেরুয়া শিবিরের
  • অবশেষে নাম ঘোষণা করে দিল গেরুয়া শিবির। অমিত শাহের হাত ধরে বিজেপির রথযাত্রার সূচনার পরে আজ হোলির দিনেই বড় ঘোষণা করে দিল বঙ্গ বিজেপি। রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন রাহুল সিনহা!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement